ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ডিম-রুটি ‘এখন আল্লাহ ছাড়া আমার কেউ নেই’, মা ও তিন বোনের জানাজায় সিফাত লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প আঘাত ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়াল, নিখোঁজ ৫০ হাজারের বেশি যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের হামলা আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ কেপ ভার্দে, অপেক্ষায় স্পেন কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যা খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল রেকর্ড ৪৩ বস্তা টাকা

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে কালো পতাকা, ভাইরাল ভিডিওতে ছাত্রলীগ কর্মী শনাক্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৫০২ বার পড়া হয়েছে

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় কালো পতাকা টানিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা। ঘটনাটি ভিডিওতে ধারণ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটে ১৪ আগস্ট গভীর রাতে, টুঙ্গিপাড়া উপজেলার কুশলী শাখা গ্রামীণ ব্যাংক এবং ঘোনাপাড়া-টুঙ্গিপাড়া সড়কের আশপাশে। ভিডিওতে দেখা যায়, এমএম মোরসালিন নামে পরিচিত এক যুবক ও মুখোশপরা এক ব্যক্তি কালো পতাকা স্থাপন করছেন। মোরসালিন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের কর্মী বলে শনাক্ত হয়েছে, তবে অপর ব্যক্তিকে চেনা যায়নি।

১৫ আগস্ট সকাল ১০টায় এমএম মোরসালিনের নিজস্ব ফেসবুক আইডি থেকে ৪৬ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করা হয়, ক্যাপশনে লেখা ছিল—জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া গ্রামীণ অফিসসহ বিভিন্ন স্থানে কালো পতাকা স্থাপন।

গ্রামীণ ব্যাংকের কুশলী শাখার ব্যবস্থাপক আজাদুর রহমান জানান, সকালে এসে সাইনবোর্ড, গেট এবং সড়কের পাশে কালো পতাকা দেখতে পান। পরে সিভিল পোশাকে একটি ডিবি দল এসে ফিল্ড অফিসার মিরাজুল ইসলামকে পতাকা অপসারণের নির্দেশ দিলে তা সরিয়ে ফেলা হয়।

টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম বলেন, “কালো পতাকা টানানোর খবর পেয়েছি। কে বা কারা পরে তা নামিয়ে ফেলেছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে কালো পতাকা, ভাইরাল ভিডিওতে ছাত্রলীগ কর্মী শনাক্ত

আপডেট সময় ০৭:৫০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫