ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার লাল কার্ড দেখার পরও ট্রাম্পের হস্তক্ষেপে খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার! যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিলো চীন ও রাশিয়া খামেনির শাহাদাতের পেছনে যারা জড়িত তাদের ছাড় নয়: ইরানের সেনাপ্রধান নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার? গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি ব্রাজিল ম্যাচের আগে হঠাৎ অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের হামলা, চাঁদাবাজি, মারধরের ঘটনায় জাহাজভাঙ্গা শিল্পে তোলপাড়, পুলিশ নির্বিকার: হতাশ শিল্প মালিকরা

রায়পুরে ৪৩ বছর পর ৩৫৬ শতক জমির দখল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৪০৮ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় ৪৩ বছর পর আদালতের নির্দেশে ৩৫৬ শতক জমির দখল প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ঢাক-ঢোল পিটিয়ে এবং লাল নিশানা টাঙিয়ে আদালতের প্রতিনিধিরা জমি হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেন।

উদ্ধার হওয়া জমিগুলো রায়পুর-হায়দরগঞ্জ আঞ্চলিক সড়কের সোলাখালি ব্রিজ সংলগ্ন আইয়ুব পাটোয়ারী বাড়ি এলাকায় অবস্থিত। আদালতের প্রতিনিধিদল ঘটনাস্থলে এসে জমি পরিমাপ শেষে লাল নিশানা দিয়ে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেন।

আদালত সূত্রে জানা গেছে, রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের কাজীর চর মৌজার ৩৫৬ শতক জমি নিয়ে স্থানীয় মৃত আবিদ, তসলিম, সিরাজ, মমতাজ ও বিল্লালদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ১৯৮৩ সালে আবিদ ও হানিফ গং লক্ষ্মীপুর সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০০৪ সালে আদালত আবিদ ও হানিফ গংদের জমির বৈধ মালিক ঘোষণা করেন। পরবর্তীতে প্রতিপক্ষ হাইকোর্টে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। আদালতের নির্দেশে প্রশাসন অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমি প্রকৃত মালিকদের দখলে দেয়।

জমি হস্তান্তরের সময় জেলা জজ আদালতের নাজির হুমায়ুন কবির, সার্ভেয়ার আব্দুর রহিম এবং পুলিশ উপস্থিত ছিলেন। বাদী হানিফের ছেলে বাহার পাটোয়ারী বলেন,

“দীর্ঘ ৪৩ বছর পর আইনের সহায়তায় আমরা পৈতৃক জমি ফিরে পেয়েছি। এই জমির জন্য আমার দাদা আইয়ুব আলি ও জেঠা লনি মিয়াকে হত্যা করা হয়, ছয়টি গবাদি পশুকেও হত্যা করা হয়েছিল। ন্যায়বিচার পেয়ে আমরা আদালতের প্রতি কৃতজ্ঞ।”

জেলা জজ আদালতের নাজির হুমায়ুন কবির জানান, বিচারকের নির্দেশ অনুযায়ী প্রকৃত মালিকদের কাছে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে, তবে উচ্ছেদ অভিযান এখনো চলমান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

রায়পুরে ৪৩ বছর পর ৩৫৬ শতক জমির দখল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

আপডেট সময় ০৯:৪০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫