ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার লাল কার্ড দেখার পরও ট্রাম্পের হস্তক্ষেপে খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার! যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিলো চীন ও রাশিয়া খামেনির শাহাদাতের পেছনে যারা জড়িত তাদের ছাড় নয়: ইরানের সেনাপ্রধান নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার? গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি ব্রাজিল ম্যাচের আগে হঠাৎ অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের হামলা, চাঁদাবাজি, মারধরের ঘটনায় জাহাজভাঙ্গা শিল্পে তোলপাড়, পুলিশ নির্বিকার: হতাশ শিল্প মালিকরা

হাটহাজারীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা অপু দাশ নিহত, সহযোদ্ধা তানিমও মারা গেলেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হাটহাজারীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন হয়েছেন চিকনদন্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপু দাশ। এ ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাঁর সহযাত্রী তানিম হোসেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার চৌধুরীহাট বাজারের দাতারাম সড়কে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ একদল যুবক অপু দাশের ওপর অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। একইসঙ্গে হামলাকারীরা তাঁর সঙ্গে থাকা তানিম হোসেনকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক অপু দাশকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তানিম হোসেনও মৃত্যুবরণ করেন। নিহত অপু দাশ বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলালের অনুসারী বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

হাটহাজারীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা অপু দাশ নিহত, সহযোদ্ধা তানিমও মারা গেলেন

আপডেট সময় ০৯:৪৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫