যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি হামাস অস্ত্র নামিয়ে না রাখে তাহলে আমেরিকা নিজেই তাদের নিরস্ত্র করে দেবে — প্রয়োজনে সহিংস পদ্ধতিও ব্যবহার করা হবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
ট্রাম্পের বক্তব্য থেকে ইঙ্গিত মেলে যে, গাজায় হামাসকে সীমিত ভূমিকায় রাখা বা তাদের কার্যক্রম কমাতে যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা রাখতে পারে। এর মধ্যেই হোয়াইট হাউসের দূতদের সঙ্গে হামাস নেতাদের সরাসরি বৈঠকের খবর সামনে এসেছে — যা দুই পক্ষের মধ্যে একটি উচ্চস্তরের যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে।
একই সময়ে হামাস একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাদের দাবি— তাদের সন্দেহভাজন সহযোগী হিসেবে চিহ্নিত আট ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে; ভিডিওতে নিহতদের চোখ ও হাত বাঁধা অবস্থায় দেখা যায়। এএফপি জানিয়েছে, যুদ্ধবিরতি স্বাক্ষরের পরে হামাস গাজার ভেতরে ‘অপরাধি ও গোত্রীয় গোষ্ঠীর’ বিরুদ্ধে অভিযান এগিয়ে এনেছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্প মনে করছেন, হামাসকে গাজার নিয়ন্ত্রণ থেকে সরিয়ে রাখাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হতে পারে।

ডেস্ক রিপোর্ট 




















