বিচার বিভাগের সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানসহ দেশজুড়ে সশস্ত্র ডাকাতির দায়ে দোষী তিনজন পুরুষকে বুধবার সকালে ফাঁসি দেওয়া হয়েছে। ২০২৪ সালের এপ্রিল মাসে ১৪টি ডাকাতির ঘটনায় অভিযুক্তদের ‘মোহারেবেহ’ বা ‘ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’–এর অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, চীনের পর ইরান বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ।