ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

বার্সেলোনা কিনতে ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব সৌদির প্রিন্স সালমানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

এবার স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা কেনার জন্য আগ্রহী সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। বিভিন্ন স্পানিশ গণমাধ্যমের দাবি, ১০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করার ইচ্ছে সালমানের। এই প্রস্তাব বার্সেলোনার প্রায় ২.৫ বিলিয়ন ইউরোর ঋণ মেটাতে সহায়ক হবে এবং তাত্ত্বিকভাবে সৌদির ক্রাউন প্রিন্সকে ক্লাবের পূর্ণ নিয়ন্ত্রণ দেবে।

এদিকে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) বিশ্বের ক্রীড়া ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর কৌশলের অংশ হিসেবে এই ধরনের প্রস্তাব বিবেচনা করছে। তবে, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলোকে সম্পূর্ণভাবে বিদেশি বা ব্যক্তিগত কোনো সংস্থা কিনতে পারে না। কারণ বার্সেলোনা ক্লাবটি সোসিওস বা সদস্যদের মালিকানাধীন, যারা ক্লাবের ভোটাভুটি ও প্রশাসনিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে।

স্পেনের অনেক বিশ্লেষক মনে করছেন, এই ১০ বিলিয়ন ইউরো প্রস্তাব সম্ভবত প্রতীকী বা পরীক্ষামূলক। ক্লাবটি বর্তমানে ২ বিলিয়ন ইউরোর বেশি ঋণে রয়েছে। যদি এই ‘মেগা ডিল’ সম্পন্ন হয়, তাহলে ক্লাবটি অর্থনৈতিকভাবে চাপমুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

বার্সেলোনা কিনতে ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব সৌদির প্রিন্স সালমানের

আপডেট সময় ০২:১৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫