ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের ১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা ১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত, সর্বোচ্চ ১৯০ আসন জামায়াতে ইসলামী ভোলায় বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, পাষণ্ড স্বামী আটক ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াতের, সিইসির সঙ্গে বৈঠকে প্রটোকল সমতার আহ্বান জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়; নির্বাচন কমিশনের দুই কর্মচারী গ্রেফতার বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে নির্বাচনে অংশ নেবে ১১ দল

বাবরি মসজিদ নির্মাণে অনুদান নিয়ে জালিয়াতির অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বড়সড় আর্থিক প্রতারণার অভিযোগ সামনে এসেছে। মসজিদ নির্মাণের জন্য চালু করা অনলাইন অনুদান ব্যবস্থার কিউআর কোড নকল করে প্রতারকেরা ভুয়ো অ্যাকাউন্টে টাকা তুলে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ মহম্মদ আমিনুল শেখ বহরমপুর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, ‘ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়া’ নামের ট্রাস্টের তথ্য ব্যবহার করে ভুয়ো কিউআর কোড তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ সেই কিউআর কোড স্ক্যান করে অনুদান দিলে অর্থ সরাসরি প্রতারকদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে।

উল্লেখ্য, বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসের পর ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া নেতা হুমায়ুন কবীর মসজিদ নির্মাণের জন্য প্রকাশ্যে অনুদান সংগ্রহের আবেদন জানান। শিলান্যাস অনুষ্ঠানে দানবাক্স স্থাপনের পাশাপাশি অনলাইনে অনুদানের জন্য কিউআর কোড ব্যবস্থাও চালু করা হয়।

তবে সম্প্রতি সেই কিউআর কোড নকল করে প্রতারণার বিষয়টি সামনে আসে। অভিযোগ পাওয়ার পর সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে হুমায়ুন কবীরকে ঘিরে এর আগেও একাধিক বিতর্ক তৈরি হয়েছে। মসজিদের শিলান্যাসের আগে সৌদি আরব থেকে দুই ধর্মগুরুর আগমনের কথা বলা হলেও পরে জানা যায়, তাঁরা পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। একইভাবে হায়দরাবাদ থেকে আনা বলে দাবি করা নিরাপত্তারক্ষীরাও কলকাতার বাসিন্দা বলে অভিযোগ ওঠে। এসব ঘটনার প্রেক্ষিতে হুমায়ুন কবীর দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের

বাবরি মসজিদ নির্মাণে অনুদান নিয়ে জালিয়াতির অভিযোগ

আপডেট সময় ০৩:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫