ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪ বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন?-প্রশ্ন রাশেদ খানের বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত দেশকে সংকটে ফেলেছে, ১৫ দফা প্রস্তাব নাহিদের সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই: ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ ১০ বছরের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা

জুলাই শহিদদের নিয়ে কটূক্তি করলে কঠোর ব্যবস্থা: ইউএনও

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলনের শহিদ ও আহত যোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে প্রশাসন। শহিদ কিংবা আহত যোদ্ধাদের নিয়ে কটূক্তি, অবমাননাকর মন্তব্য বা বৈষম্যমূলক আচরণ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভোলার চরফ্যাশনের উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

বৃহস্পতিবার সকালে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, জুলাই আন্দোলনের চেতনা ও অর্জন রক্ষা করা সবার দায়িত্ব। শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মান, নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি স্পষ্ট করে বলেন, জুলাই শহিদ ও আহত যোদ্ধাদের নিয়ে কোনো ধরনের কটূক্তি, অপমান কিংবা বৈষম্যমূলক আচরণ কোনোভাবেই সহ্য করা হবে না। এমন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলোচনা সভায় জুলাই আন্দোলনের আহত যোদ্ধারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আন্দোলনের সফলতার জন্য তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু এখন বিভিন্ন স্থানে কটূক্তি ও বৈষম্যমূলক আচরণের শিকার হতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

বক্তারা বলেন, জুলাই শহিদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাই তাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সব মহলকে আরও দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালন করতে হবে।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরাও জানান, জুলাই আন্দোলনের শহিদ ও আহত যোদ্ধাদের নিয়ে কোনো ধরনের উসকানি, অপপ্রচার বা অবমাননার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ

জুলাই শহিদদের নিয়ে কটূক্তি করলে কঠোর ব্যবস্থা: ইউএনও

আপডেট সময় ০৫:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬