ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

অরুণাচল প্রদেশে ৫ ভারতীয় সেনাসদস্য নিখোঁজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ভারতের অরুণাচল প্রদেশে আকস্মিক বন্যায় ভারতীয় সেনাবাহিনীর একটি ক্যাম্পের দুটি আশ্রয়কেন্দ্র ভেসে গেছে। এতে পাঁচ সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। পানির স্রোতে আটকা পড়া সাতজনের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার অরুণাচল প্রদেশের স্টেট ইমার্জেন্সি অপারেশনস সেন্টার জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দিবাং ভ্যালির পাসু পানিতে আকস্মিক বন্যা দেখা দেয়। মুহূর্তেই পানির প্রবল স্রোত নেমে এসে আশপাশের এলাকা প্লাবিত করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বন্যার পানিতে সেনাবাহিনীর ৫ম গ্রেনেডিয়ার্সের দুটি আশ্রয়কেন্দ্র ভেসে গেলে সাত সেনাসদস্য স্রোতে আটকা পড়েন। পরে দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও হাবিলদার উপেন্দর, কুন্দন, বিনোদ, আদিত্য ও সামুন্দা নামের পাঁচজন এখনও নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ সেনাসদস্যদের উদ্ধারে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। সেনাবাহিনীর দুটি অনুসন্ধান ও উদ্ধারকারী দলের পাশাপাশি এসডিআরএফ, এনডিআরএফ, পুলিশ ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সদস্যরা অভিযানে অংশ নিচ্ছেন।

এ ছাড়া ইন্দো-তিব্বতিয়ান বর্ডার পুলিশের ৫৮তম ব্যাটালিয়ন, জিআরইএফের ৬২ আরসিসি এবং স্থানীয় স্বেচ্ছাসেবকেরাও উদ্ধারকাজে সহায়তা করছেন। পাসিঘাট থেকে এসডিআরএফের আরও একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

এদিকে অরুণাচলের আপার সুবানসিরি জেলায় পৃথক ভূমিধসের ঘটনায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার কেওজারিং-বিয়াচিং সড়কে ভূমিধসে কয়েকজন মাটির নিচে চাপা পড়েন। ঘটনাস্থল থেকে বাবুল আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদের মরদেহ উদ্ধারে অভিযান চলছে।

একই সঙ্গে দুর্গত এলাকায় পুলিশ, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ও এসডিআরএফের সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। সেনা ক্যাম্পসহ অন্যান্য অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

অরুণাচল প্রদেশে ৫ ভারতীয় সেনাসদস্য নিখোঁজ

আপডেট সময় ১১:১৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬