ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল

সীমানা পেরিয়ে ঢুকে পড়ল উত্তর কোরিয়ার সেনারা, কোরীয় সীমান্তে গুলিবর্ষণ-উত্তেজনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। সামরিক সীমারেখা (এমডিএল) অতিক্রম করে উত্তর কোরিয়ার কয়েকজন সেনা দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে ঢুকে পড়লে সতর্কতামূলক গুলি ছোড়ে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। চলতি বছরে এটিই উত্তর কোরিয়ার সেনাদের প্রথম সীমারেখা লঙ্ঘনের ঘটনা বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহাপ।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ডিমিলিটারাইজড জোনের (ডিএমজেড) পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। রোববার (১৬ আগস্ট) বিষয়টি প্রকাশ্যে আসে।

ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার একাধিক সেনা সামরিক সীমারেখা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ার অংশে ঢুকে পড়েন। সে সময় তারা নিয়মিত টহল দিচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

উত্তর কোরিয়ার সেনাদের সতর্ক করতে দক্ষিণ কোরিয়ার সেনারা গুলি ছুড়লে তারা দ্রুত উত্তর দিকে ফিরে যান। এরপর ওই এলাকায় আর কোনো অস্বাভাবিক তৎপরতার খবর পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে মন্তব্য জানতে সিঙ্গাপুরে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

ইয়োনহাপ জানিয়েছে, গত বছর উত্তর কোরিয়ার সেনারা মোট ১৭ বার সামরিক সীমারেখা লঙ্ঘন করেছিলেন। চলতি বছরের প্রথম এ ধরনের ঘটনায় নতুন করে দুই কোরিয়ার সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কয়েক হাজার সেনার অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে নিয়মিত যৌথ সামরিক মহড়া। আগামীকাল সোমবার থেকে শুরু হয়ে ১১ দিন চলবে এ মহড়া।

প্রতি গ্রীষ্মে অনুষ্ঠিত এই মহড়ার লক্ষ্য উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি জোরদার করা। তবে মহড়ার তীব্র বিরোধিতা করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ ধরনের সামরিক তৎপরতার জবাবে আরও শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধ শান্তিচুক্তির মাধ্যমে শেষ হয়নি; যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত থেমেছিল। ফলে দুই কোরিয়া এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল

সীমানা পেরিয়ে ঢুকে পড়ল উত্তর কোরিয়ার সেনারা, কোরীয় সীমান্তে গুলিবর্ষণ-উত্তেজনা

আপডেট সময় ০৩:৩৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬