ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল

কলকাতার রাজপথে মিছিলে জয়া আহসান, সামাজিক মাধ্যমে সমা’লো’চনার ঝ’ড়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

ভারতের চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরে নিজের অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয় ও চলচ্চিত্রের কাজ নিয়েই ব্যস্ত থাকলেও এবার কলকাতার রাজপথে নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত মিছিলে অংশ নিয়ে আলোচনায় এসেছেন তিনি।

ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এই মিছিলের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের আহ্বানে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, নারী বিধায়ক, চলচ্চিত্র ও সংগীতশিল্পীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মিছিলে জয়া আহসানের সঙ্গে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, পৌষালীসহ আরও অনেকে। কর্মসূচিতে অন্যদের সঙ্গে স্লোগান দেওয়ার পাশাপাশি ‘কারার ঐ লৌহ কপাট’ গানেও কণ্ঠ মেলাতে দেখা যায় জয়া আহসানকে।

মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। বাংলাদেশের নাগরিক হয়ে জয়া আহসান কেন কলকাতার এই কর্মসূচিতে অংশ নিলেন—এমন প্রশ্নও তুলেছেন কেউ কেউ।

তবে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, কলকাতার রাতের রাজপথ নারীদের জন্য আরও নিরাপদ করার দাবিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় জয়া আহসানও মিছিলে যোগ দেন।

নারীদের নিরাপত্তার দাবিতে তারকাদের সঙ্গে রাজপথে দাঁড়িয়ে সোচ্চার হওয়ায় অনেকেই জয়া আহসানের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার অংশগ্রহণের প্রশংসা করেছেন অনেকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল

কলকাতার রাজপথে মিছিলে জয়া আহসান, সামাজিক মাধ্যমে সমা’লো’চনার ঝ’ড়

আপডেট সময় ০৩:৪৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬