ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’ ছেলের মৃত্যুর খবর শুনে প্রাণ গেল মায়ের বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারও টিকবে না: শিবির সভাপতি কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার ২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী ইরান যুদ্ধে কতজন মার্কিন সেনা হতাহত, জানালো পেন্টাগন যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়: সাদিক কায়েম অতীত থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনাকে পালাতে হয়েছে: তথ্যমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে পূরণ করতে হবে যে ৭ শর্ত ভারত সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির

বরগুনায় কোর্ট পুলিশের সঙ্গে অভিযুক্ত যুবলীগ নেতার ভাত খাওয়ার ভিডিও, তদন্তে কমিটি গঠন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

বরগুনার আমতলী উপজেলার যুবলীগ নেতা আরিফ উল হাসান বিভিন্ন মামলায় অভিযুক্ত অবস্থায় কোর্ট পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন এমন একটি ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে দেখা যায়, বরগুনার সাবেক ডিবি ওসি ও বর্তমান আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক বশির আলমও উপস্থিত আছেন এবং তিনি অভিযুক্তের সঙ্গে একান্তে কথাও বলছেন।

ঘটনাটি প্রকাশ হওয়ার পর কোর্ট পুলিশের বিরুদ্ধে দায়িত্ব পালনে অনিয়ম এবং আসামির প্রতি অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার পর বশির আলমসহ ছয় পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পাশাপাশি বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, “যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং যাদের ভিডিও ভাইরাল হয়েছে, তাদেরকে ইতিমধ্যেই পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করেছি। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ভিডিওতে দেখা যায়, আরিফ উল হাসানকে সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ভিডিওতে তার স্বজনরা পাশে উপস্থিত ছিলেন। ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়ে পুলিশ অফিসাররা সর্তক রয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’

বরগুনায় কোর্ট পুলিশের সঙ্গে অভিযুক্ত যুবলীগ নেতার ভাত খাওয়ার ভিডিও, তদন্তে কমিটি গঠন

আপডেট সময় ০৮:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫