ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিলো চীন ও রাশিয়া খামেনির শাহাদাতের পেছনে যারা জড়িত তাদের ছাড় নয়: ইরানের সেনাপ্রধান নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার? গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি ব্রাজিল ম্যাচের আগে হঠাৎ অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের হামলা, চাঁদাবাজি, মারধরের ঘটনায় জাহাজভাঙ্গা শিল্পে তোলপাড়, পুলিশ নির্বিকার: হতাশ শিল্প মালিকরা ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলায় সরকারি ১৫ সৈন্য নিহত ব্রাজিলে খেলার অফার পেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

মোদীর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

আমি মোদীর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় প্রধানমন্ত্রী তাকে ভালোবাসেন বলেও উল্লেখ করেছেন তিনি। বুধবার (১৫ অক্টোবর) হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছেন, নয়াদিল্লি রাশিয়া থেকে আর তেল কিনবে না। তার দাবি, এই পদক্ষেপ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে শান্তি আনতে সহায়ক হবে।

এসময় ট্রাম্প বলেন, মোদী একজন মহান মানুষ। তিনি ট্রাম্পকে ভালোবাসেন। সঙ্গে সঙ্গে তিনি বলেন, ‘আমি চাই না, আপনারা ‘ভালোবাসেন’ কথাটির অন্য মানে ভাবুন। আমি তার (মোদীর) রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি বহু বছর ধরে ভারতকে পর্যবেক্ষণ করছি। এটা এক অবিশ্বাস্য দেশ। প্রতি বছরই নতুন নেতৃত্ব এসেছে, কেউ কয়েক মাস থেকেছে, কেউ আরও কম। কিন্তু আমার বন্ধু অনেক বছর ধরে আছেন। তিনি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একজন নেতা। এর আগে ট্রাম্প অভিযোগ করেছিলেন, ভারত ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে এবং এতে তার শান্তি স্থাপনের প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে।

বুধবার ‘বড় খবর’ শেয়ার করে ট্রাম্প বলেন, মোদী আমাকে আশ্বস্ত করেছেন, ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। এটা তাৎক্ষণিকভাবে সম্ভব নয়, কিছুটা সময় লাগবে, কিন্তু প্রক্রিয়াটা শিগগিরই শেষ হবে। তিনি আরও বলেন, রাশিয়ার এই যুদ্ধ এক সপ্তাহেই শেষ হওয়া উচিত ছিল, এটা তাদের ভালো দেখায় না। তিনি দাবি করেন, একসময় তার ‘সমঝোতা চুক্তি’ প্রায় হয়েই গিয়েছিল।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তীব্র বৈরিতাকে তিনি শান্তির পথে প্রধান বাধা হিসেবে স্বীকার করেন। তবে তার মতে, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে, তাহলে যুদ্ধ থামানো অনেক সহজ হবে। ‘ভারত যদি তেল না কেনে, বিষয়টা অনেক সহজ হয়ে যায়। তারা আমাকে আশ্বস্ত করেছে, খুব শিগগির রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। যুদ্ধ শেষ হলে তারা আবার রাশিয়ার সঙ্গে লেনদেন করতে পারবে,’ বলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিলো চীন ও রাশিয়া

মোদীর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না: ট্রাম্প

আপডেট সময় ১২:৫০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫