ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ সদস্যের ‘রহস্যজনক’ মৃত্যু আকাশে হঠাৎ দেখা গেল আগুনের গোলা, কৌতূহলের সৃষ্টি জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযানে নামছে সরকার ৫ দিন পর আদানির বন্ধ ইউনিট চালু, বেড়েছে বিদ্যুৎ সরবরাহ বজ্রপাতে সোমবারও ৪ জেলায় ৯ জনের মৃত্যু গভীর রাতে ছাত্রীসহ কর্মকর্তা আটক নজরুল বিশ্ববিদ্যালয়ে, তদন্ত কমিটি গঠন অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই যুবক আটক নুসরাতের মনোনয়নপত্র গ্রহণে আদালতের আদেশ বাস্তবায়ন করবে ইসি, আপিলে যাবে না সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: আদালতের প্রকাশিত নথিতে চাঞ্চল্যকর তথ্য, গুরুত্বপূর্ণ আলামত জব্দ

নুর প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত, কিছুটা হলেও প্রশান্তি পাচ্ছি: রাশেদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

এবার গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুরকে বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাশেদ খান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছে তার সহযোদ্ধাকে অভিনন্দন জানান।

গণঅধিকার পরিষদের সাবেক এই নেতা বলেন, ‘আমার সহযোদ্ধা নুরুল হক নুর বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছে। আজকে কিছুটা হলেও প্রশান্তি পাচ্ছি। আমার মিশনও বলা যায় শেষ হয়েছে।তিনি আরও বলেন, ‘বিশেষ ধন্যবাদ জানাই এ কে এম ওয়াহিদুজ্জামান স্যারকে। নুরুল হক নুর প্রতিমন্ত্রী হওয়ার পেছনে তার বিশেষ প্রচেষ্টা ও আন্তরিকতা আছে। তার সাহস ও অনুপ্রেরণায় আমি সবসময় চেষ্টা করেছি গণঅধিকার পরিষদকে বিএনপির সাথে জোটবদ্ধ রাখার জন্য।

গণঅধিকার পরিষদ থেকে সরে আসার বিষয়ও উল্লেখ করেন সর্বশেষ নির্বাচনে বিএনপি থেকে ঝিনাইদহ৪ আসনে অংশ নেয়া রাশেদ খান। বলেন, ‘আগে আমার বিরুদ্ধে গণঅধিকার পরিষদের মধ্যে গভীর ষড়যন্ত্র হয়। আমাকে মাইনাস করতে একটি সংঘবদ্ধ চক্র গভীর চক্রান্ত করে। বলা যায়, তাদের অত্যাচার ও যন্ত্রণায় আমি দল থেকে পদত্যাগ করতেও বাধ্য হয়েছি। তারা নুরুল হককে জামায়াতে ইসলামীর জোটে নিতে এমন কোন চেষ্টা নাই যে করে নাই। তাকেও মানসিক চাপ দেয়া হয়েছে। তবে আমার সহযোদ্ধা নুরুল হক নুর সবসময় আমার প্রতি আস্থা রেখেছে। তাদের ষড়যন্ত্রকে গুরুত্ব না দিয়ে সবসময় আমার পাশে থেকেছে।

তিনি আরও বলেন, ‘আমি এমপি হতে পারি নাই, এতে আমার কোনো আফসোস নাই, আমার সহযোদ্ধা প্রতিমন্ত্রী হতে পেরেছে, এতেই আমি মহাখুশি। আমি ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে যিনি নুরুল হক নুরকে সম্মানিত করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ সদস্যের ‘রহস্যজনক’ মৃত্যু

নুর প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত, কিছুটা হলেও প্রশান্তি পাচ্ছি: রাশেদ

আপডেট সময় ০২:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬