ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত নুসার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে নরওয়ে দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার

আমরা তোমাদের জাহান্নাম দেবো, দুর্দশা দেখবে পৃথিবী: ইরানের স্পিকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৬২৯ বার পড়া হয়েছে

এবার কোনো ‘রেড লাইন’ মেনে চলতে বাধ্য না হওয়ায় ইরানের সশস্ত্র বাহিনী ‘বর্বর ইসরাইলি শত্রুকে’ অসহায় করে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ।

সোমবার (১৬ জুন) পার্লামেন্টের এক উন্মুক্ত অধিবেশনে বক্তৃতাকালে কালিবাফ বলেন, ‘গত রাতের ইহুদিবাদীদের দুঃস্বপ্ন এবং ইহুদিবাদী সরকারের অপরাধী ও প্ররোচনাকারীদের প্রতি তীব্র আতঙ্ক অব্যাহত থাকবে, যতক্ষণ না আক্রমণকারী অনুতপ্ত হয় এবং শাস্তি পায়।’ ইরানি বাহিনী শত্রুকে ‘জাহান্নাম দেবে’ এবং বিশ্ব তাদের ‘দুর্দশা প্রত্যক্ষ করবে’ বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মোহাম্মদ বাকের কালিবাফ আরও বলেন, আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা একটি অস্বাভাবিক পরিস্থিতিতে আছি। যদিও চূড়ান্ত বিজয় নিশ্চিত, তবে এই পথে উত্থান-পতন থাকাও স্বাভাবিক। ইরানি জাতি বর্বর শত্রুর মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়েছে এবং সশস্ত্র বাহিনীকে সমর্থন করছে বলেও জানান তিনি।

কালিবাফ বলেন, ‘ইসলামিক বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিজ্ঞ নেতৃত্বে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি), সেনাবাহিনী বিশ্বকে তাদের উচ্চ শক্তি ও সামরিক দক্ষতা দেখিয়েছে এবং ইসরাইলি শাসনের অভেদ্যতার অতিকথাকে উপহাস করেছে।’

বর্বর ইসরাইলি শাসনের হুমকি ইরানের জনগণের মধ্যে ঐক্য জোরদার করার একটি দুর্দান্ত সুযোগ তৈরি করেছে বলেও মন্তব্য করেন দেশটির পার্লামেন্ট স্পিকার। সূত্র: প্রেস টিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

আমরা তোমাদের জাহান্নাম দেবো, দুর্দশা দেখবে পৃথিবী: ইরানের স্পিকার

আপডেট সময় ১০:৫০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫