ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জেন-জি আন্দোলনের মধ্যে অবস্থান স্পষ্ট করল বিজয়ের টিভিকে জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে দেখতে চান ট্রাম্প! আবার মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চান নওয়াজ শরিফ অমিত শাহ ও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল নেতানিয়াহুকে ‘স্বাগত নয়’, গ্রেফতার চান মামদানি অবশেষে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন মোদি প্রশ্ন ফাঁস ‘ঘোর পাপ’, জড়িতদের কড়া শাস্তির বার্তা মোদির আজও যন্তর মন্তরে জনস্রোত, বিদেশেও ছড়াচ্ছে আন্দোলন বার্গার খেয়েই পদ হারালেন ‘ককরোচ পার্টির’ মুখপাত্র

ইসরায়েলির হামলার পর তেহরানে ঝুঁকিতে বাংলাদেশ দূতাবাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

গত শুক্রবার থেকে ইরানে অব্যাহত ইসরায়েলি হামলার পর বাংলাদেশের লোকজন মোটামুটি নিরাপদে আছেন। তবে তেহরান ইউনিভার্সিটির রিসার্চ ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার মেডিসিন ইসরায়েলি আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ফলে ওই পরমাণু কেন্দ্রসহ কমপক্ষে দুটি সংবেদশনশীল স্থাপনার প্রায় এক কিলোমিটারের মধ্যে অবস্থানের কারণে ঝুঁকিতে পড়েছে তেহরানের বাংলাদেশ দূতাবাস ভবন।

গতকাল সোমবার সকালে তেহরানের বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তেহরান থেকে প্রতিবেদন পাওয়ার পর মিশনে কর্মরত কূটনীতিকসহ সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তবে ইরানের এখনকার পরিস্থিতির কারণে তেহরানের বাইরে উপযুক্ত নিরাপদ আবাসস্থল খুঁজে পাওয়া দুরূহ বিষয়।

বাংলাদেশের ইরান মিশন থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়েছে, তেহরানে বাংলাদেশ মিশন বিল্ডিংয়ের এক কিলোমিটারের মধ্যে ইরানের একটি পরমাণু কেন্দ্রসহ কমপক্ষে দুটি সংবেদশনশীল স্থাপনা রয়েছে।

যাতে হামলার ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে ইসরায়েল। ফলে বাংলাদেশ মিশন, আশপাশে বসবাসরত কূটনীতিক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের জীবন ও সম্পদ ঝুঁকিতে। সম্ভাব্য হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আতঙ্কের মধ্য দিনাতিপাতকারী ওই সব কূটনীতিক ও স্টাফদের পরিবারকে শহরের ৩০-৪০ কিলোমিটার বাইরে নিরাপদ স্থানে সরে যাওয়া জরুরি হয়ে পড়ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জেন-জি আন্দোলনের মধ্যে অবস্থান স্পষ্ট করল বিজয়ের টিভিকে

ইসরায়েলির হামলার পর তেহরানে ঝুঁকিতে বাংলাদেশ দূতাবাস

আপডেট সময় ১১:৩৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫