ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি মুয়াজ্জিনের তালিকায় নাম না দেওয়ায় ইমামকে হাতুড়িপেটার অভিযোগ যন্তর মন্তর ‘সিজন-টু’ শুরুর হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকের ২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪ বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন?-প্রশ্ন রাশেদ খানের বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান

ক্ষমতায় যেতে জুলাইকে ব্যবহার করতে চায় বিরোধীদল: ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

বিরোধীদল যেন ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাই আন্দোলনকে ব্যবহার না করে— এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে জাতীয় ঐকমত্য কমিশন বিএনপির সম্মতি ছাড়াই গণভোট ও উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের মতো কিছু বিষয় সনদে অন্তর্ভুক্ত করেছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে বিএনপি আগে থেকেই আপত্তি জানিয়েছিল বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, বিএনপি সংবিধান সংস্কারের নয়, বরং প্রয়োজনীয় সংশোধনের পক্ষে। একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালুর মতো গুরুত্বপূর্ণ সংস্কার বিএনপির হাত ধরেই এসেছে বলে দাবি করেন তিনি।

জুলাই আন্দোলনের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটি কেবল একটি মাসের আন্দোলন নয়; দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী সংগ্রামের পরিণতি। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই এখন সবচেয়ে বড় লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি

ক্ষমতায় যেতে জুলাইকে ব্যবহার করতে চায় বিরোধীদল: ফখরুল

আপডেট সময় ০১:৫২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬