ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি মুয়াজ্জিনের তালিকায় নাম না দেওয়ায় ইমামকে হাতুড়িপেটার অভিযোগ যন্তর মন্তর ‘সিজন-টু’ শুরুর হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকের ২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪ বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন?-প্রশ্ন রাশেদ খানের বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

মিয়ানমারের সঙ্গে থাকা সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় প্রায় ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। আন্তঃসীমান্ত অপরাধ, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাপানভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ২৭১ কিলোমিটার। এর মধ্যে যেসব এলাকায় নিরাপত্তা ঝুঁকি বেশি, সেসব অংশেই পর্যায়ক্রমে বেড়া নির্মাণ করা হবে। বাস্তবায়ন হলে প্রতিবেশী কোনো দেশের সীমান্তে এটি হবে বাংলাদেশের প্রথম বড় কাঁটাতারের বেড়া প্রকল্প।

রাখাইন রাজ্যে চলমান অস্থিতিশীলতা এবং আরাকান আর্মির নিয়ন্ত্রণ বৃদ্ধির পর সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার, মানবপাচার এবং সীমান্ত অপরাধ মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির তথ্য অনুযায়ী, সীমান্তের নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করে বেড়া নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। তবে কোন কোন এলাকায় এই অবকাঠামো তৈরি হবে, তা এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, কাঁটাতারের বেড়ার পাশাপাশি সীমান্তে টহল সড়ক ও নজরদারি ব্যবস্থা বাড়ানো হলে অবৈধ পারাপার ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে।

এদিকে রাখাইনে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা, জেলেদের অপহরণ এবং মাদক-অস্ত্র পাচারের মতো ঘটনায় সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফলে সীমান্ত নিরাপত্তা জোরদারে নতুন এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

আপডেট সময় ০২:৪৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬