ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি? ‘আই হ্যাভ আ প্ল্যান’ বললেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

কানাডার দাবানলের ধোঁয়ায় ঢেকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের আকাশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

তীব্র তাপপ্রবাহের পর এবার ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডা ও স্পেন। কানাডাজুড়ে সক্রিয় রয়েছে ৮০০টিরও বেশি দাবানল। এর ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে, যেখানে বায়ুর মান নেমে গেছে বিপজ্জনক পর্যায়ে।

কানাডিয়ান ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার নতুন করে আরও ২৩টি দাবানলের সূত্রপাত হয়েছে। দাবানলের ধোঁয়া পৌঁছে গেছে নিউইয়র্ক পর্যন্ত। মিশিগান, মিনেসোটা এবং উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে বায়ুদূষণ সতর্কতা। নিউইয়র্কের মেয়র বাসিন্দাদের অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, দীর্ঘদিন দাবানলের ধোঁয়ার সংস্পর্শে থাকলে শ্বাসতন্ত্রের পাশাপাশি স্মৃতিশক্তি, মস্তিষ্কের কার্যক্ষমতা এবং গর্ভবতী নারীদের স্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব পড়তে পারে।

অন্যদিকে, তীব্র গরম ও শক্তিশালী বাতাসে স্পেনের উত্তরাঞ্চলের আরাগন অঞ্চলেও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনে ইতোমধ্যে পুড়ে গেছে সাড়ে চার হাজার হেক্টরের বেশি এলাকা। কয়েকটি গ্রামের শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রায় ৪০০ দমকলকর্মী, জরুরি সেবার সদস্য এবং ১৫টি উড়োজাহাজ আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও প্রবল বাতাসের কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন চরম আবহাওয়া ও দাবানলের ঝুঁকি ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

কানাডার দাবানলের ধোঁয়ায় ঢেকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের আকাশ

আপডেট সময় ০৪:২৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬