ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি? ‘আই হ্যাভ আ প্ল্যান’ বললেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

বিশ্ব জ্বালানি সরবরাহে বড় সংকটের আশঙ্কা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালির পর এবার বিশ্বের আরেক গুরুত্বপূর্ণ সমুদ্রপথ—বাব আল-মান্দেবও বন্ধের হুমকিতে। এমন পরিস্থিতি তৈরি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা মাত্র ২৯ কিলোমিটার চওড়া বাব আল-মান্দেব প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ৫ শতাংশ তেল এবং প্রায় ১০ শতাংশ পণ্য পরিবহন করা হয়। অন্যদিকে হরমুজ প্রণালি দিয়ে যায় বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল।

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকির পর বাব আল-মান্দেব বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি এসেছে। একই সঙ্গে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের তৎপরতায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে গাজা যুদ্ধের সময়ও এই প্রণালিতে হামলা চালিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটিয়েছিল হুতিরা।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ ও বাব আল-মান্দেব—এই দুটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ একসঙ্গে অচল হয়ে পড়লে বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হবে। এতে জ্বালানির দাম বেড়ে যাওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা ও বাণিজ্যও বড় ধরনের ধাক্কার মুখে পড়তে পারে।

ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায়, এমন পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতির জন্য এক ‘দুঃস্বপ্ন’-এ পরিণত হতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

বিশ্ব জ্বালানি সরবরাহে বড় সংকটের আশঙ্কা

আপডেট সময় ০৪:১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬