ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন এক দেশেও হামলা চালাল ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এবার প্রথমবারের মতো সিরিয়ার ভেতরে হামলা চালিয়েছে ইরান। লক্ষ্য ছিল দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক কমান্ড সেন্টার।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, শুক্রবার সিরিয়ার আল-তানফ এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি সামরিক স্থাপনায় এই হামলা চালায় ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। ইরানের দাবি, ইরানশাহরে তাদের সেনা হত্যার প্রতিশোধ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র আল-তানফ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেও সেখানে এখনো মার্কিন নেতৃত্বাধীন জোটের কিছু সামরিক অবকাঠামো ও কার্যক্রম রয়েছে।

দীর্ঘদিন ধরে আঞ্চলিক সংঘাত থেকে দূরে থাকার চেষ্টা করছে গৃহযুদ্ধবিধ্বস্ত সিরিয়া। দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা আগেই জানিয়েছিলেন, সরাসরি হামলার শিকার না হলে সিরিয়া কোনো আঞ্চলিক যুদ্ধে জড়াবে না।

তবে সিরিয়ার ভূখণ্ডে ইরানের এই হামলার পর নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত হতে পারে এবং সিরিয়াও নতুন করে আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন এক দেশেও হামলা চালাল ইরান

আপডেট সময় ০৫:৫৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬