ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল

আলু বিক্রি বাড়াতে দোকানে নর্তকীর নাচ, ভিডিও ভাইরাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

এবার ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যবসায়ীরা নানা ধরনের অভিনব কৌশল অবলম্বন করেন। তবে সবজি বিক্রি বাড়াতে দোকানের সামনে নৃত্যশিল্পী দিয়ে নাচানোর ঘটনা বেশ ব্যতিক্রমী। এমনই এক কাণ্ড ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন ভারতের চেন্নাইয়ের এক সবজি বিক্রেতা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, একটি সবজির দোকানের সামনে শাড়ি পরা এক তরুণী বলিউড সিনেমারা ওয়ান’-এর জনপ্রিয় গানছম্মক ছল্লোর তালে নাচছেন। তার পেছনে সারি করে রাখা রয়েছে আলু ও পেঁয়াজের বস্তা।

এ সময় দোকানের ভেতরে বসে ওই নাচ উপভোগ করতে দেখা যায় সবজি বিক্রেতাকে। কখনও তাকে হাসতে, আবার কখনও হাততালি দিতে দেখা যায়। দোকানের সামনে এমন অপ্রত্যাশিত আয়োজন দেখতে পথচারী ও ক্রেতাদের ভিড়ও জমে যায়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ এবং বিক্রি বাড়াতেই চেন্নাইয়ের ওই আলুপেঁয়াজ বিক্রেতা এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। পরে সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সে ছড়িয়ে পড়া ভিডিওটি ইতোমধ্যে কয়েক মিলিয়ন মানুষ দেখেছেন বলে জানা গেছে। অনেক নেটিজেন ব্যবসায়ীর এইআউট অব দ্য বক্সকৌশলের প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, ক্রেতা আকর্ষণের জন্য এর চেয়ে অভিনব কৌশল আর কী হতে পারে!

তবে বিষয়টি নিয়ে সমালোচনাও করেছেন অনেকে। তাদের মতে, ব্যবসা বাড়ানোর জন্য এমন আয়োজন কতটা যুক্তিসংগত, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সব মিলিয়ে, সাধারণ একটি আলুর দোকানের সামনে নৃত্যশিল্পীর পারফরম্যান্স এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। আর অভিনব এই প্রচারণা আদৌ আলুপেঁয়াজের বিক্রি কতটা বাড়িয়েছে, সেটিই এখন কৌতূহলের বিষয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল

আলু বিক্রি বাড়াতে দোকানে নর্তকীর নাচ, ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৪:১৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬