ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খামেনির শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে খাবার বিতরণ ও স্বেচ্ছাসেবী ভূমিকায় নাসীরুদ্দীন পাটওয়ারী ট্রাম্পকে তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রি না করার অনুরোধ নেতানিয়াহুর আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের: স্বাস্থ্যমন্ত্রী ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ইসরায়েলে সরানোর পরামর্শ খামেনির শোকযাত্রায় দেখা মিলল নিহত আহমাদিনেজাদের আজ মিশরকে হারালে আর্জেন্টিনার সামনে প্রতিপক্ষ সুইজারল্যান্ড বা কলম্বিয়া যুদ্ধবিমান তৈরিতে একজোট হচ্ছে পাকিস্তান-তুরস্ক ২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করলো যে ছয় দেশ এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক

ককটেল ফাটিয়ে আওয়ামী লীগের মিছিল থেকে আটক কৃতদের ছিনতাই

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:১৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৮১ বার পড়া হয়েছে

রাজধানীর শ্যামলীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে শ্যামলী শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা আগারগাঁওয়ের দিকে মিছিল শুরু করলে পুলিশ তাদের মধ্যে ৫-৬ জনকে আটক করে। ঠিক সে সময় ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে করে আসা আরেকদল নেতাকর্মী কয়েকটি ককটেল ফাটিয়ে পুলিশের কাছ থেকে আটককৃতদের ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।

শেরেবাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক জানিয়েছেন, ব্যাকআপ টিম হিসেবে আসা এই দল আটককৃতদের ছাড়িয়ে নিতে ধস্তাধস্তি করে এবং এ সময় পুলিশের হাতে একটি মোটরসাইকেলসহ ছয়জন আটক হয়।

অন্যদিকে, সোমবার মতিঝিলের দিলকুশা এলাকায় আওয়ামী লীগের মিছিল থেকে কয়েকজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয় বিএনপি কর্মীরা। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে মতিঝিলের শাপলা চত্বরে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করে। মতিঝিল বিভাগের উপ কমিশনার শাহরিয়ার আলী জানান, সেখান থেকে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বর্তমানে ভারতে পালিয়ে আছেন। দমন-পীড়ন ও শত শত হত্যাকাণ্ডের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার চলছে। একইসঙ্গে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্যও আইনি কাঠামো তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা রয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনির শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে খাবার বিতরণ ও স্বেচ্ছাসেবী ভূমিকায় নাসীরুদ্দীন পাটওয়ারী

ককটেল ফাটিয়ে আওয়ামী লীগের মিছিল থেকে আটক কৃতদের ছিনতাই

আপডেট সময় ১২:১৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫