ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’, ট্রাইব্যুনালে কাঁদলেন বিজিবির সাবেক কর্মকর্তা ‘বিশ্বকাপ ফাইনালে কিছু একটা ঘটেছিল’, বিশেষ ভিডিওতে মুখ খুললো আর্জেন্টিনা চার কার্গোর প্রতিশ্রুতি, আসেনি একটিও ইরানকে সমর্থন করলেই অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে মহাখালী থেকে চুরি হওয়া বাস মিরপুর থেকে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ ২২ আগস্ট থেকে শুরু কলেরার টিকা, পাবেন যারা বিশ্বকাপের পর ‘জঘন্য প্রচারণা’ ছড়ানো ব্যক্তিদের সমালোচনা করলেন আর্জেন্টিনা ফুটবলের সভাপতি

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা, কে এই বিচারক গোলাম মর্তুজা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৭৬৮৬ বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দেওয়া রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং একটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অন্যান্য সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

রায়ের ৪৫৩ পৃষ্ঠার সারসংক্ষেপ পাঠ শুরু হয় দুপুর ১২টা ৩৪ মিনিটে এবং চলে পৌনে তিনটা পর্যন্ত। এরপর ট্রাইব্যুনাল চূড়ান্ত রায় ঘোষণা করে।

রায়ে আদালত জানায়, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও দোষী প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে সত্য উদঘাটনে ভূমিকা রাখার কারণে লঘুদণ্ড হিসেবে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড পেয়েছেন।

বাংলাদেশের ইতিহাসে সরকারের সর্বোচ্চ পদে থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে এটাই প্রথম রায়। রায়টি সরাসরি সম্প্রচার করেছে বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টিভি। রাজধানীর বিভিন্ন মোড়েও বড় পর্দায় বিচারপ্রক্রিয়া দেখে জনগণ।

উল্লেখ্য, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনই অ্যাপ্রুভার হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।

রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের ফেনীর ফুলগাজী উপজেলার নিজ গ্রাম হাসানপুর মজুমদার বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার সকাল থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় বাড়তি নজরদারি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ফুলগাজী থানার ওসি মুহাম্মদ লুৎফর রহমান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা, কে এই বিচারক গোলাম মর্তুজা

আপডেট সময় ১০:২৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫