কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের এক নেতাকে জামায়াতে ইসলামীর নেতা পরিচয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করানোর ঘটনায় বরিশালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত ব্যক্তি শহিদুল হক তালুকদার। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।
সম্প্রতি তার যোগদানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি বরিশাল-৪ আসনের হাতপাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়ের তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন। ওই পোস্টে শহিদুল হক তালুকদারকে “জামায়াত নেতা” আখ্যা দিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের কথা উল্লেখ করা হয়। এর পরপরই বিষয়টি নিয়ে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনার জন্ম নেয়।
খোঁজ নিয়ে জানা গেছে, আলিমাবাদ ইউনিয়ন যুবলীগের সর্বশেষ কমিটি অনুমোদন পায় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি। ২১ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে ২ নম্বর সিরিয়ালেই শহিদুল হক তালুকদারের নাম রয়েছে। এমন একজন পরিচিত যুবলীগ নেতাকে কীভাবে জামায়াত নেতা হিসেবে পরিচয় দিয়ে ইসলামী আন্দোলনে যোগদান দেখানো হলো—এই প্রশ্ন এখন এলাকাবাসীর মুখে মুখে।
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী, চরমোনাই পীরের ভাই ও দলটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়েরের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখা হয়—
“বরিশাল-৪ আসনের হাতপাখা প্রার্থীর হাতে হাত রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করলেন আলিমাবাদ ইউনিয়নের জামায়াত নেতা শহীদুল ইসলাম তালুকদার।”
তবে বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। আলিমাবাদ ইউনিয়নের একাধিক ব্যক্তি জানিয়েছেন, শহিদুল তালুকদার দীর্ঘদিন যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি সাবেক সংসদ সদস্য পংকজ নাথের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী হিসেবেও পরিচিত।
এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি গাজী জাহাঙ্গীর হোসেন বলেন,
“শহিদুল তালুকদারের পরিচয় নিয়ে আমাদের সন্দেহ হওয়ায় উপজেলা শাখা থেকে এখনো তার যোগদান অনুমোদন দেওয়া হয়নি। তিনি আলিমাবাদ ইউনিয়নের স্থানীয় কিছু নেতার মাধ্যমে যোগদান করেছেন।”
ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে—ভুল তথ্যের মাধ্যমে রাজনৈতিক যোগদান দেখানো হলো কি না, নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিষয়টি এখন সর্বমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ঢাকা
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধর্ম অবমাননার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আমিনুর শাহ গ্রেপ্তার
ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ ৭০ মুক্তিযোদ্ধার
ক্যারাম খেলাকে কেন্দ্র করে জবিতে জকসুর ক্রীড়া সম্পাদকের উপর প্রকাশ্য হামলা
প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, বাসচালক গ্রেপ্তার
তোরা রাজাকার-আল বদর-আল শামস: স্বাস্থ্যমন্ত্রী
মহানবীর (সা.) কাছে সেরা যে নারী
জকসুর ক্রীড়া সম্পাদককে চড়, ফেসবুকে ফের শাসালেন ছাত্রদল নেত্রী
আর ভদ্রতা নয়, অস্ত্র হাতে ছবি দিয়ে ইরানকে ট্রাম্পের হুমকি
নোবিপ্রবিতে ছাত্রদলের ৫ নেতাকে শোকজ
প্যারোলে মুক্তি মেলেনি, জেলগেটে নেওয়া হলো ছাত্রলীগ নেতার বাবার লাশ
যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৬:৩৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- ১১৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























