ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’ ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেয়ির জাতির উদ্দেশে ভাষণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

এবার ইরানের বিভিন্ন স্থানে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় দেশটির বেশ কিছু সংখ্যক কমান্ডার, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি ইরানি জাতির উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন। বুধবার (১৮ জুন) বার্তাটি সম্প্রচারিত হয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে খামেনেয়ি বলেন, ‘আমাদের কয়েকজন প্রিয় কমান্ডার ও বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকের শাহাদাত সবার জন্য কষ্টদায়ক। আমি ইরানি জাতি ও তাদের পরিবারের প্রতি অভিনন্দন, সমবেদনা ও শোক জানাচ্ছি। আশা করছি সর্বশক্তিমান আল্লাহ তাদের উচ্চ মর্যাদা দান করবেন এবং তাদের পবিত্র আত্মাগুলোকে তাঁর বিশেষ করুণায় আচ্ছাদিত করবেন।’

ইসরায়েল মারাত্মক ভুল করে ফেলেছে জানিয়ে তিনি বলেন, ‘আমি আমাদের প্রিয় জাতিকে বলতে চাই, ইহুদিবাদী ইসরায়েল বড় ভুল করে ফেলেছে, মারাত্মক ভুল করেছে এবং এর পরিণতিতে দখলদার ইসরায়েল অসহায় হয়ে পড়বে ইনশাআল্লাহ। ইরানি জাতি শহিদদের মূল্যবান রক্ত বৃথা যেতে দেবে না, তারা তাদের দেশের আকাশসীমা লঙ্ঘন মেনে নেবে না।’

ইসরায়েলকে প্রতিহত করতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত বলেও জানান আয়াতুল্লাহ আলী খামেনেয়ি। দেশের কর্মকর্তাগণ ও সর্বস্তরের জনগণ সশস্ত্র বাহিনীর সঙ্গে রয়েছেন বলেও ভাষণে উল্লেখ করেন তিনি।

দেশটির সর্বোচ্চ এই নেতা আরও বলেন, ‘আজ দেশের বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল ও ব্যক্তি থেকে একই রকম বার্তা জারি করা হয়েছে। সকলেই মনে করেন যে আমাদের অবশ্যই ঘৃণিত ও নিকৃষ্ট সন্ত্রাসী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। আল্লাহর ইচ্ছায় আমরা শক্তিমত্তার সাথে কাজ করব এবং তাদেরকে কোন ছাড় দেয়া হবে না।’

শত্রুর প্রতি কড়া বার্তা দিয়ে খামেনেয়ি বলেন, ‘নিঃসন্দেহে ইহুদিবাদীদের জীবন অতিষ্ট হয়ে পড়বে। ইহুদিবাদীরা যেন এটা না ভাবে যে, তারা আঘাত করেছে এবং এখানেই তা শেষ হয়ে গেছে। না, তারা শুরু করেছে এবং তারা যুদ্ধের সূচনা করেছে। ইহুদিবাদীরা যে মারাত্মক অপরাধ করেছে, তা থেকে তাদেরকে অক্ষত অবস্থায় বের হওয়ার সুযোগ দেব না।

এদিকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অবশ্যই এই ঘৃণিত ইহুদিবাদী শত্রুর ওপর প্রচণ্ড আঘাত হানবে এবং ইরানি জাতি আল্লাহর ইচ্ছায় ইসরায়েলকে ইসলামি প্রজাতন্ত্র পরাজিত করবে বলে জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেয়ির জাতির উদ্দেশে ভাষণ

আপডেট সময় ০৩:১৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫