ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’ ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

ইসরায়েলি ড্রোন ও এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৪৮৪ বার পড়া হয়েছে

এবার ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। পূর্ণভাবে সচল হয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এরইমধ্যে বেশ কিছু ড্রোন ও একটি অত্যাধুনিক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানি বাহিনী।

বুধবার (১৮ জুন) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির বরাতে আল জাজিরা বলেছে, ইরানি বাহিনী ইসফাহান শহরে একটি ইসরায়েলি হার্মিস ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। সম্প্রচার সংস্থাটি ভূপাতিত করা মনুষ্যবিহীন বিমানের ফুটেজও প্রকাশ করেছে, যা নজরদারির জন্য ব্যবহৃত হয়।

ভূপাতিত ড্রোনটি হার্মিস ৯০০ সিরিজের। এই সিরিজের ড্রোনগুলো ইসরায়েলের সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী যুদ্ধাস্ত্রগুলোর মধ্যে একটি। এছাড়া সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, তেহরান প্রদেশের ভারমিন্ট শহরের জাভাদাবাদ এলাকায় একটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরানি বাহিনী। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

এদিকে ইরানের বিভিন্ন স্থানে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় দেশটির বেশ কিছু সংখ্যক কমান্ডার, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি জাতির উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে খামেনেয়ি বলেন, ‘ইহুদিবাদী ইসরায়েল বড় ভুল করে ফেলেছে, মারাত্মক ভুল করেছে এবং এর পরিণতিতে দখলদার ইসরায়েল অসহায় হয়ে পড়বে ইনশাআল্লাহ।’ ইরানি জাতি শহিদদের মূল্যবান রক্ত বৃথা যেতে দেবে না এবং তারা তাদের দেশের আকাশসীমা লঙ্ঘন মেনে নেবে না বলেও হুঁশিয়ারি ব্যক্ত করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’

ইসরায়েলি ড্রোন ও এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান

আপডেট সময় ০৪:২৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫