ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’ ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

ইরান-ইসরায়েল সংঘাত চতুর্থ দিনে, জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন আয়াতুল্লাহ খামেনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মধ্যে টানা চতুর্থ দিনের মতো চলমান হামলা-পাল্টা হামলায় পরিস্থিতি চরম উত্তেজনাকর হয়ে উঠেছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার মাধ্যমে গত শুক্রবার শুরু হওয়া এই সংঘাত এখন পুরো অঞ্চলজুড়ে অনিশ্চয়তা তৈরি করেছে।

এই আঞ্চলিক সংঘাতে বিশ্বের পরাশক্তিগুলোর সম্পৃক্ততার সম্ভাবনাও দেখা দিয়েছে। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক মিনিটের মধ্যেই রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে টেলিভিশনে ভাষণ দেবেন সর্বোচ্চ নেতা খামেনি। সেখানে তিনি ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত, জাতির নিরাপত্তা, প্রতিরক্ষা প্রস্তুতি এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থান নিয়ে বক্তব্য রাখবেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, সর্বশেষ শুক্রবারই খামেনিকে জনসম্মুখে দেখা গিয়েছিল—যেদিন ইসরায়েলের সেনাবাহিনী ইরানে একটি বড় পরিসরের হামলা চালায়। ওই হামলায় ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’

ইরান-ইসরায়েল সংঘাত চতুর্থ দিনে, জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন আয়াতুল্লাহ খামেনি

আপডেট সময় ০৪:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫