ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’ ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

ইরানের নতুন মিসাইল হামলায় তেলআবিবে সাইরেন, ইসরায়েলের আশ্রয়কেন্দ্রে মানুষের ভিড়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৪৬৫ বার পড়া হয়েছে

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল হামলা চালিয়েছে ইরান। বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে ইসরায়েলের বিভিন্ন শহরের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF)।

হামলার জেরে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিব, আশপাশের শহর এবং উপকূলীয় শহর নেতানিয়াতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। জনগণকে দ্রুত বোমা শেল্টার ও নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, “নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ আশ্রয়কেন্দ্র ত্যাগ করবেন না।”

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, ইরান স্বল্পসংখ্যক মিসাইল ছুড়েছে এবং সেগুলোর বেশ কয়েকটি ভূপাতিত করার চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত নতুন এই হামলায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে জানানো হয়েছে দেশটির জরুরি সেবা সংস্থার পক্ষ থেকে।

গত কয়েক সপ্তাহ ধরেই ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে। এরই মধ্যে এই নতুন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরান দাবি করছে, ইসরায়েলের আগ্রাসনের জবাবে তারা প্রতিরোধমূলক পদক্ষেপ নিচ্ছে।

তথ্যগুলো এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনের ভিত্তিতে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’

ইরানের নতুন মিসাইল হামলায় তেলআবিবে সাইরেন, ইসরায়েলের আশ্রয়কেন্দ্রে মানুষের ভিড়

আপডেট সময় ১১:১৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫