ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’ ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

ইরানের ফের মিসাইল হামলা, ইসরায়েলে বাজছে সতর্কতামূলক সাইরেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল হামলা চালিয়েছে ইরান। বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইরানের ছোড়া মিসাইলগুলো ইসরায়েলের বিভিন্ন স্থানে লক্ষ্য করে নিক্ষেপ করা হলেও, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা এগুলো ভূপাতিতের জন্য সক্রিয়ভাবে চেষ্টা করছে।

হামলার পরপরই ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিব, আশপাশের অঞ্চল এবং নেতানিয়াতে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। ইসরায়েলি নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সুস্পষ্ট নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাধারণ মানুষ বোমা শেল্টার কিংবা আশ্রয়স্থল ত্যাগ করতে পারবেন না।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ইরান এই দফায় স্বল্পসংখ্যক মিসাইল নিক্ষেপ করেছে। তবে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানায়, এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই হামলা ইসরায়েল-ইরান চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’

ইরানের ফের মিসাইল হামলা, ইসরায়েলে বাজছে সতর্কতামূলক সাইরেন

আপডেট সময় ১১:৫২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫