ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪ বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন?-প্রশ্ন রাশেদ খানের বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত দেশকে সংকটে ফেলেছে, ১৫ দফা প্রস্তাব নাহিদের সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই: ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ ১০ বছরের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা

ভুলে ‘জয় বাংলা’ বলা এনসিপি নেতা বললেন, ‘জীবনেও আওয়ামী লীগ করিনি’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

এবার গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় বক্তব্যেজয় বাংলাউচ্চারণ করায় দুঃখ প্রকাশ করেছেন দলটির উপজেলা শাখার আহ্বায়ক মো. শফিজল ইসলাম। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে দুঃখ প্রকাশ করেন তিনি।

লিখিত বক্তব্যে মো. শফিজল ইসলাম জানান, গত ১৬ জুলাই সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরেদেশ গড়তে জুলাই জাগরণ পথযাত্রা ও পথসভাশীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়। ওই সভার বক্তব্যের শেষ পর্যায়ে তিনিজয় হোক জামালপুর ইউনিয়নবাসীর, জয় হোক সাদুল্লাপুরবাসীরবলতে গিয়ে ভুলবশতজয় বাংলাবলে ফেলেন।

এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে আমার মুখ থেকে উচ্চারিত হয়েছে উল্লেখ করে এনসিপি নেতা বলেন, যা ছিল স্রেফ একটি বলার ভুল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করে তিনি সাদুল্লাপুরবাসী, দলীয় নেতাকর্মীসহ সবার কাছে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে দৃঢ়তার সঙ্গে দাবি করেন তিনি। এরপর তিনি নিজের বক্তব্যের শেষাংশেইনকিলাব জিন্দাবাদজাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদস্লোগান উচ্চারণ করেন।

এদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলাজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনাসমালোচনা শুরু হলে এনসিপির গাইবান্ধা জেলা কমিটি শফিজল ইসলামকে শোকজ করে। শুক্রবার জেলা আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদি স্বাক্ষরিত নোটিশে তার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়। দলীয় সূত্রে জানা যায়, শফিজল ইসলাম ও এস এম খাদেমুল ইসলাম খুদি অতীতে জাসদের যুবজোটের উপজেলা পর্যায়ের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। শফিজল ইসলাম পেশায় একজন মাংস ব্যবসায়ী এবং তিনি সাদুল্লাপুর উপজেলার ৪ নম্বর জামালপুর ইউনিয়নের বাসিন্দা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ

ভুলে ‘জয় বাংলা’ বলা এনসিপি নেতা বললেন, ‘জীবনেও আওয়ামী লীগ করিনি’

আপডেট সময় ১১:৩৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬