ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

কানাডার ধোঁয়ায় ক্ষুব্ধ ট্রাম্প, শুল্কের হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

কানাডার দাবানলের ধোঁয়া এবার নতুন করে উত্তাপ ছড়িয়েছে দুই প্রতিবেশী দেশের সম্পর্কে। যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়া ধোঁয়ার জন্য কানাডাকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, এ ঘটনায় কানাডার ওপর নতুন শুল্ক আরোপেরও হুমকি দিয়েছেন তিনি।

রয়টার্স জানায়, কানাডার শত শত দাবানল থেকে সৃষ্টি হওয়া ঘন ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম থেকে উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ঢেকে যায়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, বহু এলাকায় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়।

ট্রাম্পের অভিযোগ, বনভূমির যথাযথ রক্ষণাবেক্ষণে কানাডার অবহেলার কারণেই দূষিত বাতাস যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। তিনি বলেন, বিষয়টি এখন প্রায় প্রতিবছরের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং এতে যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলারের ক্ষতি হচ্ছে। এমনকি এই ক্ষতির আর্থিক প্রভাব কানাডার ওপর আরোপিত শুল্কের সঙ্গে যোগ করার কথাও জানান তিনি।

তবে জলবায়ু বিশেষজ্ঞদের ব্যাখ্যা ভিন্ন। তাদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বেড়ে বনভূমি আরও শুষ্ক হয়ে পড়ছে। আর সেই কারণেই সাম্প্রতিক বছরগুলোতে কানাডায় দাবানলের ঘটনা ও এর ভয়াবহতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ইসরায়েল ছাড়বে এক-চতুর্থাংশ ইহুদি

কানাডার ধোঁয়ায় ক্ষুব্ধ ট্রাম্প, শুল্কের হুঁশিয়ারি

আপডেট সময় ১০:১৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬