ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা। সৌদি আরবের মাটিতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত প্রায় চার মাসের মধ্যে সৌদি ভূখণ্ডে তেহরানের এটিই প্রথম সরাসরি সামরিক হামলা।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে, যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা ঠিক কোন মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

এর আগে, চলতি বছরের এপ্রিলের শুরুতে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছিল ইরান। প্রায় চার মাস পর আবারও সৌদি ভূখণ্ডে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে, এই হামলা সেই সংঘাতেরই নতুন অধ্যায়।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ইসরায়েল ছাড়বে এক-চতুর্থাংশ ইহুদি

সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

আপডেট সময় ১০:২৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬