ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজে ইরানের মাইন পাতা এলাকায় দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ হাসিনাকে ফেরানোর অনুরোধ নিয়ে যা বললেন জয়সওয়াল মেসির সাফল্যের পেছনে রোকুজ্জো,বললেন শাকিরা স্পেন-আর্জেন্টিনা ফাইনালে হাফটাইম ১৭ মিনিট, আনুষ্ঠানিক ঘোষণা ফিফার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড, এমবাপ্পের চোখ গোল্ডেন বুটে আমরা কী অর্জন করেছি তা ভাবলে চোখে পানি চলে আসে: এমি মার্তিনেজ শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রে মানায় না: নাসীরুদ্দীন এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে নিল পুলিশ হ্যারি কেইনকে রক্ষণে খেলানো ইংল্যান্ডের ভুল ছিল: ট্রাম্প

নেতানিয়াহু ক্ষমতায় থাকলে দেশ ছাড়বে ২৫ শতাংশ ইহুদি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ইসরায়েলের রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে একটি জনমত জরিপ। প্রভাবশালী গণমাধ্যম চ্যানেল ১২–এর জরিপের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, আগামী নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ক্ষমতায় ফিরলে দেশটির প্রায় ২৩ শতাংশ নাগরিক ইসরায়েল ছাড়ার কথা ভাবছেন।

জরিপে অংশ নেওয়া ৬৮ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা দেশ ছাড়ার কোনো পরিকল্পনা করছেন না। আর বাকিরা এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

একই জরিপে উঠে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। চলতি সপ্তাহে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের পাস করা বিতর্কিত আইনের বিরোধিতা করেছেন ৬৭ শতাংশ নাগরিক। এই আইনের মাধ্যমে তাওরাত অধ্যয়নকে আধা-সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে। পাশাপাশি, বাধ্যতামূলক সামরিক সেবায় অংশ না নেওয়া কট্টর অর্থোডক্স ইহুদিদের বিরুদ্ধে গ্রেফতারি পদক্ষেপ থেকেও সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে, মাত্র ২১ শতাংশ নাগরিক এই আইনের পক্ষে মত দিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধর্মীয় গোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা এই আইন এবং নেতানিয়াহুর সম্ভাব্য নতুন মেয়াদ—দুই মিলিয়েই দেশটির একাংশের নাগরিকের মধ্যে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ও দেশ ছাড়ার প্রবণতা বাড়ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজে ইরানের মাইন পাতা এলাকায় দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

নেতানিয়াহু ক্ষমতায় থাকলে দেশ ছাড়বে ২৫ শতাংশ ইহুদি

আপডেট সময় ০১:২৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬