ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল

ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, নেমে গেল ৩৩ শতাংশে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তার বর্তমান মেয়াদের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রয়টার্স ও ইপসসের সাম্প্রতিক জরিপে ট্রাম্পের কর্মকাণ্ডে সমর্থন জানিয়েছেন মাত্র ৩৩ শতাংশ মার্কিন নাগরিক। বিপরীতে ৬৪ শতাংশ তার পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করেছেন।

চার দিন ধরে চলা এই জরিপে উঠে এসেছে, ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘায়িত হওয়া নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে মার্কিন নাগরিকদের মধ্যে। ৮০ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা দীর্ঘ সময় ধরে চলতে পারে। এর মধ্যে ৮৭ শতাংশ ডেমোক্র্যাট এবং ৭১ শতাংশ রিপাবলিকানও রয়েছেন।

অন্যদিকে, মাত্র ১৬ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, কয়েক সপ্তাহের মধ্যেই এই সংঘাত শেষ হতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের পাশাপাশি জ্বালানির মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয়ও ট্রাম্পের জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলছে।

অনলাইনে পরিচালিত এই জরিপে অংশ নেন ১ হাজার ১৬৬ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক। জরিপের ফল বলছে, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের জনপ্রিয়তা এখন বড় ধরনের চাপে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল

ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, নেমে গেল ৩৩ শতাংশে

আপডেট সময় ১১:২৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬