ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’ ছেলের মৃত্যুর খবর শুনে প্রাণ গেল মায়ের বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারও টিকবে না: শিবির সভাপতি কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার ২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী ইরান যুদ্ধে কতজন মার্কিন সেনা হতাহত, জানালো পেন্টাগন যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়: সাদিক কায়েম অতীত থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনাকে পালাতে হয়েছে: তথ্যমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে পূরণ করতে হবে যে ৭ শর্ত ভারত সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির

সেই ফেলানীর ছোট ভাই চাকরি পেলেন বিজিবিতে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩২৭ বার পড়া হয়েছে

লালমনিরহাটের লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আয়োজিত নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র পেয়েছেন ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) তাকে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম হাতে নিয়োগপত্র তুলে দেন।

২০১১ সালের ৭ জানুয়ারিতে মাত্র ১৫ বছর বয়সে ফেলানী খাতুনের মর্মস্পর্শী হত্যাকাণ্ড দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি করেছিল। দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের দাবিতে লড়াই করে আসা পরিবারের জন্য এই দিনটি নতুন আশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

আরফান হোসেন বলেন, “বিজিবিতে যোগ দিয়ে দেশের মানুষের সেবা করার স্বপ্ন ছিল। আজ তা পূরণ হলো।” ফেলানীর বাবা নুর ইসলাম বলেন, “দেশবাসী এবং বিজিবি সবসময় আমাদের পাশে ছিল। আজ আমার ছেলে মেধা ও যোগ্যতায় সুযোগ পেলো। এটা আমার জীবনের বড় প্রাপ্তি।”

লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “ফেলানীর ছোট ভাই আগামী ১৯ সেপ্টেম্বর প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেবে। আমরা বিশ্বাস করি, প্রশিক্ষণ শেষে তিনি দেশের সেবায় একজন দক্ষ সদস্য হিসেবে নিয়োজিত হবেন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’

সেই ফেলানীর ছোট ভাই চাকরি পেলেন বিজিবিতে

আপডেট সময় ০২:৫২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫