ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’ ছেলের মৃত্যুর খবর শুনে প্রাণ গেল মায়ের বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারও টিকবে না: শিবির সভাপতি কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার ২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী ইরান যুদ্ধে কতজন মার্কিন সেনা হতাহত, জানালো পেন্টাগন যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়: সাদিক কায়েম অতীত থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনাকে পালাতে হয়েছে: তথ্যমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে পূরণ করতে হবে যে ৭ শর্ত ভারত সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির

ঝটিকা মিছিল হলে ওসি-পরিদর্শক প্রত্যাহারের হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৪১৪ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশ কর্মকর্তাদের প্রতি কড়া নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ৫০টি থানার ওসি ও পরিদর্শকদের (তদন্ত, অপারেশনস ও প্যাট্রল) উদ্দেশে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রোববার রাত ৯টার দিকে বেতারযন্ত্রে বার্তা দেন।

বার্তায় বলা হয়, কোনো থানা এলাকায় ঝটিকা মিছিল হলে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে; দায়িত্বে অবহেলা বা শিথিলতা প্রমাণিত হলে তাঁদের প্রত্যাহার করা হবে। ওইদিনই শেরেবাংলা নগর থানার দুই পরিদর্শককে প্রত্যাহারও করা হয়।

ডিএমপি সূত্র জানিয়েছে, আগারগাঁও, শেরেবাংলা নগর, ৬০ ফিট ও শ্যামলীতে একাধিকবার ঝটিকা মিছিল হওয়ার কারণে এ ব্যবস্থা নেওয়া হয়। একটি থানায় চারজন পরিদর্শক দায়িত্ব পালন করেন—ওসি, পরিদর্শক (তদন্ত), পরিদর্শক (অপারেশনস) ও পরিদর্শক প্যাট্রল। তাদের সবার জন্যই এ সতর্কতা জারি করা হয়েছে।

আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ঝটিকা মিছিলের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে নির্দেশ দেন। বৈঠকে বলা হয়, ডাকসু নির্বাচন ঘিরে বিরোধী শক্তির বিভাজনের সুযোগ নিচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ; ঝটিকা মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ লোক ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আসছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, ৫-১০ জন মিলে হঠাৎ কোনো সড়কে বা গলিতে কয়েক সেকেন্ডের মিছিল করলে খবর পেয়ে পুলিশ পৌঁছার আগেই তারা সটকে পড়ে। পরে ছবি-ভিডিও দেখে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়া ২৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে—জুলাইয়ে ৯ জন, আগস্টে ১১৬ এবং সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত ১৪৪ জন।

ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার মো. তালেবুর রহমান জানিয়েছেন, ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের প্রতিদিনই থানা-পুলিশ ও ডিবি গ্রেপ্তার করছে এবং এই অভিযান চলমান থাকবে। দায়িত্বে অবহেলা থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’

ঝটিকা মিছিল হলে ওসি-পরিদর্শক প্রত্যাহারের হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের

আপডেট সময় ০৪:১৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫