ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খামেনির জানাজায় কুরআনের আয়াত দিয়ে চার দেশকে যে বার্তা দিল ইরান ছুটি না দেওয়ায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে ‘আটটি যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল পেলাম না’—হাস্যরসে ট্রাম্পের আক্ষেপ হলফনামায় ছিল ৩১ শতাংশ জমি, প্রতিমন্ত্রী হওয়ার তিন মাসেই সম্পদ বেড়েছে ৮ গুণ ফেস দ্যা পিপলের সম্পাদক-রিপোর্টারের বিরুদ্ধে মামলা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না: মিশরের প্রেসিডেন্ট ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া সেই অভিযুক্ত গ্রেপ্তার শিশুর পাইলসের চিকিৎসা নিতে গিয়ে জানাজানি হলো ধর্ষণের ঘটনা ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩৭ ইউনিট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে।

ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের মোট ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম বলেন, বিকেল ৫টার দিকে পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, এবং এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দুপুর ২টা ৩৪ মিনিটে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে ধাপে ধাপে আরও ইউনিট যুক্ত হয়। পাশাপাশি বিমানবাহিনীর দুটি ইউনিট, নৌবাহিনী, সেনাবাহিনী ও বিজিবির দুই প্লাটুন সদস্য উদ্ধার ও সহায়তায় অংশ নিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনির জানাজায় কুরআনের আয়াত দিয়ে চার দেশকে যে বার্তা দিল ইরান

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩৭ ইউনিট

আপডেট সময় ০৮:০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫