ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছুটি না দেওয়ায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে ‘আটটি যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল পেলাম না’—হাস্যরসে ট্রাম্পের আক্ষেপ হলফনামায় ছিল ৩১ শতাংশ জমি, প্রতিমন্ত্রী হওয়ার তিন মাসেই সম্পদ বেড়েছে ৮ গুণ ফেস দ্যা পিপলের সম্পাদক-রিপোর্টারের বিরুদ্ধে মামলা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না: মিশরের প্রেসিডেন্ট ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া সেই অভিযুক্ত গ্রেপ্তার শিশুর পাইলসের চিকিৎসা নিতে গিয়ে জানাজানি হলো ধর্ষণের ঘটনা ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম: ট্রাম্প

একের পর এক অগ্নিকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামি স্কলার মিজানুর রহমান আজহারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ড এবং দেশের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামি স্কলার মিজানুর রহমান আজহারি। শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ১ মিনিটে তিনি এ সংক্রান্ত একটি পোস্টে লিখেছেন, “এ দেশে অগ্নিকাণ্ড যেন এক অবিরাম চক্র—দু-একদিন প্রতিবাদ, মানববন্ধন, মিছিল, গরম টকশো। তারপর আবার সবকিছু নিস্তব্ধ। ঠিক আগের মতোই!”

তিনি প্রশ্ন তোলেন, এসব কি নিছক দুর্ঘটনা, কেবল অবহেলা ও অব্যবস্থাপনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? মিরপুর, চট্টগ্রাম ইপিজেডের পর এবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনা দেশীয় অর্থনৈতিক কাঠামোকে ভেঙে দেওয়ার চেষ্টা কি করছে?

আজহারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, প্রতিটি অগ্নিকাণ্ডের রহস্য খুঁজে বের করার জন্য নিরপেক্ষ তদন্ত করা হোক এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। তিনি উল্লেখ করেছেন, অপরিকল্পিত নগরায়ণ, অপ্রতুল অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা, দাহ্য পদার্থের অবৈধ মজুত, ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগ, গ্যাস লিকেজ এবং জনসচেতনতার অভাবই মূলত এসব দুর্ঘটনার কারণ। তবে, একের পর এক অগ্নিকাণ্ড স্থিতিশীল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ কি না সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

শেষে তিনি দোয়া করেছেন, “হে আল্লাহ, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে সব ধরনের বালা-মুসিবত, বিশেষ করে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ থেকে হেফাজত করুন। আমাদের ধৈর্য ধারণ করার এবং বিপদ কাটিয়ে উঠে ঘুরে দাঁড়ানোর তাওফিক দিন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছুটি না দেওয়ায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে

একের পর এক অগ্নিকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামি স্কলার মিজানুর রহমান আজহারি

আপডেট সময় ১১:৫৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫