ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী একজন অপদার্থকে বিদ্যুৎমন্ত্রী বানিয়ে রাখা হয়েছে: জামায়াত আমির পড়তে-লিখতে জানেন না, শুনে শুনে ৭১ বছরে পুরো কোরআন হিফজ! সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তৃতীয় দফায় তেলের দামে বড় পতন মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সিরাজগঞ্জে মসজিদে সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা

পাক হামলায় ৩ ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল আফগানিস্তান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৪৭৪৪ বার পড়া হয়েছে

পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান। আগামী মাসে পাকিস্তানের মাটিতে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে এই টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল।

শুক্রবার (১৭ অক্টোবর) আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায়, পাকিস্তান তাদের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে, এতে স্থানীয় তিন ক্রিকেটার প্রাণ হারিয়েছেন। তারা প্রদেশের রাজধানী শারানায় ‘ফ্রেন্ডলি’ ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।

এসিবি এক বিবৃতিতে জানায়, “এই তিন ক্রিকেটারের মৃত্যু আমাদের ক্রীড়া সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করছি।”

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা ছিল। তবে সীমান্ত উত্তেজনা ও সাম্প্রতিক হামলার কারণে তা আর হচ্ছে না।

এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

পাক হামলায় ৩ ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল আফগানিস্তান

আপডেট সময় ১০:০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫