ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রাম্প ফিরতেই চীন যাচ্ছেন পুতিন, বিশ্ব রাজনীতির নয়া মেরুকরণ? সৌদি আরবে ৮ হাজার সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন পাকিস্তানের বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যার পর ডান হাত কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা ভারতের মানচিত্র বদলে যাবে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি জামায়াতে যোগদানের অভিযোগে মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ককে বহিষ্কার বেপরোয়া সাকুরা বাসের চাপায় বাউফলের যুবক নিহত, এলাকায় শোকের ছায়া রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি রাঙামাটির দুর্গম পাহাড়ে সুপেয় পানির তীব্র সংকট ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি যুক্তরাষ্ট্র ‘ইতিহাসের বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না’

রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি-  পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা কোনো রোগী যেন ভোগান্তির শিকার না হন এবং চিকিৎসা ছাড়াই যেন কাউকে ফিরে যেতে না হয়—এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেছেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

শনিবার (১৭ মে) বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত সিএইচসিপিদের (CHCP) মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় এমপি ড. মাসুদ বলেন, “হাসপাতাল কিংবা কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা নিতে আসা কোনো অসুস্থ মানুষ যেন অবহেলা বা সেবাবঞ্চনার শিকার না হন। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল, আন্তরিক ও মানবিক হতে হবে।”

তিনি সরকারি ওষুধ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “সরকারের বিনামূল্যে দেওয়া ওষুধ দরিদ্র ও অসহায় মানুষের অধিকার। এ ওষুধ নিয়ে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। জনগণের প্রাপ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আশা করি চিকিৎসা সেবার মান আরো বাড়বে।ইনশাআল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সিএইচসিপিরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ট্রাম্প ফিরতেই চীন যাচ্ছেন পুতিন, বিশ্ব রাজনীতির নয়া মেরুকরণ?

রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

আপডেট সময় ০৮:৫৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬