ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী এবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ! ইসরায়েলকে সাহায্যকারী যেকোনো আরব রাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ: মোহসেন রেজাই হামের আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সড়কমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো: ধর্মমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর হামে প্রাণ হারানো শিশুদের নিয়ে সাকিবের আবেগঘন বার্তা পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময় আমাদের জন্য খুবই ভালো হবে: শিক্ষামন্ত্রী

ইসরাইলি আগ্রাসন রুখে দিতে মুসলিম বিশ্বের প্রতি ছারছীনা পীরের আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন রুখে দিতে মুসলিম বিশ্বসহ বিশ্বের সকল শান্তিকামী দেশের প্রতি আহ্বান জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন। গাজায় চলমান নৃশংসতা এবং সম্প্রতি ইরানে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি এই মন্তব্য করেন।

এক বিবৃতিতে তিনি বলেন, “যখন থেকে আমেরিকা ও বৃটেন ছলে-বলে-কৌশলে নিরীহ ফিলিস্তিনী জনগণকে উৎখাত করে জায়নবাদী ইসরাইলকে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদাসে অবৈধভাবে বসিয়ে নির্লজ্জভাবে তার সকল আগ্রাসী কর্মকাণ্ডে সহায়তা করে যাচ্ছে, ঠিক তখন থেকেই ইসরাইল নামক বিষফোঁড়া গোটা বিশ্বের শান্তিকামী মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।”

ছারছীনা পীর আরও বলেন, “ইসরায়েল পার্শ্ববর্তী মুসলিম দেশ সমূহের জন্য এক ভয়ংকর দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ফিলিস্তিন, লেবানন, গাজা, সিরিয়া ও মিশরের অনেক অধিবাসী তাদের হাজার বছরের প্রিয় মাতৃভূমি হারিয়ে যাযাবর হয়েছে। প্রতিরোধ যুদ্ধে লাশের মিছিল হচ্ছে সুদীর্ঘ। এতিম, শিশু ও বিধবাদের আহাজারীতে মুসলমানদের ভাগ্যাকাশ হয়েছে মেঘাচ্ছন্ন।”

তিনি ইসরায়েলের কর্মকাণ্ডকে সভ্যতার পরিপন্থী উল্লেখ করে বলেন, “সভ্যতার যেকোন মানদণ্ডে জায়নবাদী ইসরাইলকে তার এহেন আগ্রাসনের বিরুদ্ধে যেকোন শাস্তিই যথেষ্ট নয়। তাই যত দ্রুত সর্বশক্তি প্রয়োগ করে তাকে রুখে দেয়া যায় ততই মঙ্গল। অন্যথায় সভ্যতার যেকোন দাবিই প্রহসনের নামান্তর; তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী

ইসরাইলি আগ্রাসন রুখে দিতে মুসলিম বিশ্বের প্রতি ছারছীনা পীরের আহ্বান

আপডেট সময় ০৮:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫