ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা ফিফায় ইনফান্তিনোর সময় শেষ হয়ে গেছে: স্প্যানিশ লা লিগা সভাপতি নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস রক্তে ইনফেকশন, প্লাটিলেট ৩৪ হাজার—গুরুতর অসুস্থ নয়ন দোয়া চাইলেন ফেসবুকে প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা শিক্ষক ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

‘মব ভায়োলেন্স’ কমেছে, ভবিষ্যতেও কঠোর থাকবে সেনাবাহিনী: সেনা সদর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৪৮৯ বার পড়া হয়েছে

দেশে ‘মব ভায়োলেন্স’ বা উচ্ছৃঙ্খল জনতার সহিংসতা আগের তুলনায় অনেকাংশে কমে এসেছে বলে জানিয়েছে সেনা সদর। জানমালের ক্ষতি, জনদুর্ভোগ সৃষ্টি এবং এ ধরনের যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও কঠোর থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, “‘মব ভায়োলেন্স’, জনদুর্ভোগ সৃষ্টিকারী যেকোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে। আমরা আগের তুলনায় মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি।”

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম বলেন, “আমরা এখনো সরকারের পক্ষ থেকে অফিশিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হইনি। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচনসংক্রান্ত দায়িত্ব পালন করব।”

ভারত থেকে ‘পুশ ইন’ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন অনুযায়ী আরাকান আর্মির উত্থানে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর আক্রমণাত্মক হয়ে ওঠার বিষয়ে জানতে চাইলে কর্নেল শফিকুল ইসলাম বলেন, “আমাদের কাছে এই মুহূর্তে বিস্তারিত তথ্য নেই।”

ব্রিফিংয়ে জানানো হয়, গত তিন সপ্তাহে সেনাবাহিনী ৫৬টি অবৈধ অস্ত্র ও ৯৯০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। গত বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত মোট ৯ হাজার ৬৬৭টি অবৈধ অস্ত্র ও ২ লাখ ৮৬ হাজার ৭৫৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী ও ডাকাতসহ মোট ১৫ হাজার ২৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তারের বিষয়ে কর্নেল শফিকুল ইসলাম বলেন, শীর্ষ সন্ত্রাসী বা যেকোনো অপরাধীকে গ্রেপ্তারের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা হয় এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, গত তিন সপ্তাহে ৪৫২ জন মাদক ব্যবসায়ীকে এবং গত আগস্ট থেকে এখন পর্যন্ত মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ৫ হাজার ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া, ঈদুল আজহাকে কেন্দ্র করে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে সেনাবাহিনীর বিশেষ কার্যক্রমের কথাও তুলে ধরা হয়। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ১ হাজার ২৫৫টি যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৫ লাখ ২৬ হাজার ২৩৩ টাকা উদ্ধার করে যাত্রীদের কাছে ফেরত দেওয়া হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

‘মব ভায়োলেন্স’ কমেছে, ভবিষ্যতেও কঠোর থাকবে সেনাবাহিনী: সেনা সদর

আপডেট সময় ০৮:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫