ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’ ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

ইরান-ইসরায়েল সংঘাতে নিহত প্রায় ৬০০, ওমানে পৌঁছেছে ইরানি সরকারি উড়োজাহাজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ১৫৪২ বার পড়া হয়েছে

টানা কয়েক দিনের সংঘাত, হামলা ও পাল্টা হামলায় চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান ও ইসরায়েল। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে প্রাণ হারিয়েছেন প্রায় ৬০০ জন। পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠায় আঞ্চলিক কূটনৈতিক উত্তেজনাও বাড়ছে।

এই প্রেক্ষাপটে ওমানে গিয়ে পৌঁছেছে ইরানি সরকারের দুটি সরকারি ও একটি বেসরকারি উড়োজাহাজ। ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলোর নজরদারি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বুধবার (১৮ জুন) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যাচাই করা ফ্লাইট-ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ইরান সরকারের রেজিস্ট্রারভুক্ত দুটি বিমান ওমানের রাজধানী মাসকাটে অবতরণ করেছে। এর পাশাপাশি ইরানের বেসরকারি বিমান সংস্থা ‘মেরাজ এয়ারলাইনস’-এর একটি উড়োজাহাজও মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

তবে ইরানি কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই সফরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সফরসূচি বা উচ্চপর্যায়ের বৈঠকের কথা ঘোষণা করেনি। ফলে এই সফরকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ওমান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার সময়। তাই ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ওমানে ইরানি উড়োজাহাজের এই আগমনকে সম্ভাব্য গোপন কূটনৈতিক তৎপরতা হিসেবে দেখা হচ্ছে।

তবে এ বিষয়ে এখনও পর্যন্ত ইরান, ওমান বা অন্য কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’

ইরান-ইসরায়েল সংঘাতে নিহত প্রায় ৬০০, ওমানে পৌঁছেছে ইরানি সরকারি উড়োজাহাজ

আপডেট সময় ১২:০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫