ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’ ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে সামরিক শক্তি বৃদ্ধির আহ্বান এরদোয়ানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ১১২৮ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে দেশের সামরিক শক্তি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার (১৮ জুন) তুরস্কের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন।

এরদোয়ান বলেন, “যে কোনো ধরনের হামলার প্রতিরোধে তুরস্ককে সর্বদা প্রস্তুত থাকতে হবে।” তিনি সাফ জানিয়ে দেন, তুরস্কের ভূখণ্ডে হামলা হলে তার উপযুক্ত জবাব দিতে এক মুহূর্তও দেরি করবে না আঙ্কারা।

নিজের বক্তব্যে তিনি ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান এবং বলেন, “তেলআবিবের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়া ইরানের অধিকার।” এরদোয়ান জানান, তুরস্ক সবসময় শান্তির পক্ষেই অবস্থান নেয়, তবে দেশের সার্বভৌমত্বে আঘাত এলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, “আমাদের সামরিক সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছাতে হবে, যেখানে কেউ তুরস্কের বিরুদ্ধে আক্রমণের চিন্তাও করতে সাহস না পায়।” এরদোয়ান মনে করেন, জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থায় উন্নয়নই এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক পর্যায়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এরদোয়ানের এই বক্তব্যকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে সামরিক শক্তি বৃদ্ধির আহ্বান এরদোয়ানের

আপডেট সময় ০৫:২৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫