ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি নেতাকে নিয়ে আপত্তিকর ভিডিও নিয়ে নিঃশর্ত দুঃখ প্রকাশ এমপি হাসনাতের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান ছিনতাইকারীকে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে দিল জনতা তেল থেকে ডলার, ডলার থেকে গাড়ি–বাইক: শিগ্রই যুদ্ধের ধাক্কা আসছে বাজারে সাবেক উপদেষ্টা রিজওয়ানার বক্তব্যের প্রতিবাদ জানালেন এমপি সাইফুল আলম খান শুধু যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ: ইরানের বিপ্লবী গার্ড এবার আজারবাইজানে ইরানের ড্রোন হামলা স্পেনের প্রশংসা করলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানি জেনারেল হায়দারি জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের প্রতি লিবিয়ার সমর্থন

ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প: মার্কিন গণমাধ্যম 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস। খবরটি প্রথম প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল।

এদিকে সিবিএস জানায়, গত মঙ্গলবার (১৭ জুন) রাতে এই পরিকল্পনা অনুমোদন করা হয়। তবে এক শীর্ষ গোয়েন্দা সূত্র তাদেরকে জানায়, ট্রাম্প ইরানকে শেষবারের মতো সুযোগ দিতে চাচ্ছেন যাতে তারা তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করে। সেই কারণে তিনি এখনো হামলা চালানোর নির্দেশ দেননি।

বুধবার (১৮ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এটা করতে পারি, আবার নাও করতে পারি’। এ বক্তব্যের দ্বারা ইঙ্গিত করে যে বিষয়টি এখনো বিবেচনার স্তরে রয়েছে। এর আগে সিবিএস আরও জানিয়েছিল, ট্রাম্প ইরানের ফরদো পারমাণবিক স্থাপনায় (যেটি একটি আন্ডারগ্রাউন্ড ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র) সরাসরি হামলার বিষয়েও চিন্তা করছেন।

এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থার (সিআইএ) সম্প্রতি জানিয়েছিল যে, ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালাচ্ছে না। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মূল্যায়নকে অগ্রাহ্য করে দাবি করেছেন, ইরান ‘খুব কাছাকাছি’ চলে এসেছে পারমাণবিক বোমা তৈরি করার ক্ষেত্রে।

চলতি বছরের মার্চে কংগ্রেসে সাক্ষ্য দিতে গিয়ে জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড বলেন, ‘গোয়েন্দা সংস্থা এখনো মনে করে, ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণে নিযুক্ত নয়। ২০০৩ সালে দেশটির সর্বোচ্চ নেতা যে কর্মসূচিটি স্থগিত করেছিলেন, তা এখনো পুনরায় অনুমোদিত হয়নি।’

এই বক্তব্যের বিষয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, ‘আমি ওর কথায় গুরুত্ব দিচ্ছি না।’ তিনি নিজের পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘ইরান খুব শিগগিরই পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতাকে নিয়ে আপত্তিকর ভিডিও নিয়ে নিঃশর্ত দুঃখ প্রকাশ এমপি হাসনাতের

ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প: মার্কিন গণমাধ্যম 

আপডেট সময় ১১:৩৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫