ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’ ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

ইসরায়েলে ভয়াবহ হামলা ইরানের, তেল আবিবে বিস্ফোরণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৭২২ বার পড়া হয়েছে

এবার সাতসকালে ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। হামলার পর জেরুজালেম ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (১৯ জুন) এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করেছে এবং ইসরায়েলজুড়ে সাইরেন বাজানো হচ্ছে। পাশাপাশি প্রতিরক্ষা ব্যবস্থা ‘হুমকি’ প্রতিহত করার জন্য কাজ করছে।

নতুন করে ইরানের এই হামলার প্রেক্ষিতে কর্তৃপক্ষ জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে নির্দেশনা দিয়েছে। একইসাথে “পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত” সেখানে থাকার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে, মধ্য ও দক্ষিণ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর পেয়ে চিকিৎসকরা সেখানে ছুটে গেছেন, তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে জেরুজালেম পোস্ট জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির বীরশেবার সোরোকা হাসপাতালে আঘাত হানে। এছাড়া মধ্য ইসরায়েলজুড়ে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, পাশাপাশি আরও বেশ কয়েকটি স্থানে সরাসরি আঘাত হানার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানি ভূখণ্ড থেকে কমপক্ষে ২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’

ইসরায়েলে ভয়াবহ হামলা ইরানের, তেল আবিবে বিস্ফোরণ

আপডেট সময় ১২:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫