ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’ ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

ইসরায়েলি হামলার পর ‘ইসলামিক রিপাবলিকের অবসান ঘটেছে’: রেজা পাহলভি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৭৪০ বার পড়া হয়েছে

ইসরায়েলের হামলার পর ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের কঠোর মূল্যায়ন তুলে ধরেছেন দেশটির সাবেক যুবরাজ মোহাম্মদ রেজা পাহলভি। তিনি দাবি করেছেন, ইরানের ইসলামিক রিপাবলিকের শাসন এখন ধ্বংসের পথে এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়েছেন।

বিবিসি’র লরা কুয়েনসবার্গের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সাবেক শাহের পুত্র রেজা পাহলভি বলেন, “এই কঠিন দিনগুলোতে, আমার হৃদয় সেই সকল নিরস্ত্র নাগরিকদের সঙ্গে আছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খামেনির যুদ্ধবাজি ও বিভ্রান্তির শিকার হয়েছে। বছরের পর বছর ধরে, আমি আমাদের মাতৃভূমিকে যুদ্ধের আগুনে ধ্বংস হওয়া থেকে রক্ষা করার চেষ্টা করেছি।”

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে তার বাবা শাহ মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেন। নির্বাসনে থাকা পাহলভি বর্তমান শাসকগোষ্ঠীর পতন আসন্ন বলে মনে করছেন। তিনি দাবি করেন, “ইসলামিক রিপাবলিকের অবসান ঘটেছে এবং এটি এখন ধ্বংসের পথে। খামেনি, ভীত ইঁদুরের মতো, ভূগর্ভে লুকিয়েছে এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়েছে। যা শুরু হয়েছে তা আর ফিরিয়ে আনা যাবে না। ভবিষ্যৎ উজ্জ্বল এবং একসঙ্গে আমরা ইতিহাসের এই তীক্ষ্ণ মোড় পার করব।”

রেজা পাহলভি ইরানি জনগণকে একটি জাতীয় বিদ্রোহের মাধ্যমে বর্তমান শাসনের অবসানের ডাক দিয়েছেন। তিনি বলেন, “ইসলামিক রিপাবলিকের অবসান মানে ইরানি জাতির বিরুদ্ধে এর ৪৬ বছরের যুদ্ধের সমাপ্তি। শাসনের দমন-পীড়নের যন্ত্রপাতি ভেঙে পড়ছে। এখন শুধু একটি জাতীয় বিদ্রোহের প্রয়োজন এই দুঃস্বপ্নের চিরতরে অবসান ঘটাতে।”

তিনি আরও বলেন, “এখনই উঠে দাঁড়ানোর সময়; ইরানকে পুনরুদ্ধার করার সময়। আসুন আমরা সবাই এগিয়ে আসি—বন্দর আব্বাস থেকে বন্দর আনজালি, শিরাজ থেকে ইসফাহান, তাবরিজ থেকে জাহেদান, মাশহাদ থেকে আহভাজ, শাহর-ই কোর্দ থেকে কেরমানশাহ—এবং এই শাসনের অবসান ঘটাই।”

শাসকগোষ্ঠীর পতনের পর দেশের ভবিষ্যৎ নিয়ে আশ্বস্ত করে রেজা পাহলভি বলেন, “ইসলামিক রিপাবলিকের পতনের পরের দিনকে ভয় পাবেন না। ইরান গৃহযুদ্ধ বা অস্থিরতায় নিমজ্জিত হবে না। আমাদের কাছে ইরানের ভবিষ্যৎ ও এর সমৃদ্ধির জন্য একটি পরিকল্পনা রয়েছে। আমরা পতনের পর প্রথম একশো দিন, স্থানান্তরকালীন সময় এবং একটি জাতীয় ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য প্রস্তুত।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’

ইসরায়েলি হামলার পর ‘ইসলামিক রিপাবলিকের অবসান ঘটেছে’: রেজা পাহলভি

আপডেট সময় ০৭:৫৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫