ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি মুয়াজ্জিনের তালিকায় নাম না দেওয়ায় ইমামকে হাতুড়িপেটার অভিযোগ যন্তর মন্তর ‘সিজন-টু’ শুরুর হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকের ২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪ বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন?-প্রশ্ন রাশেদ খানের বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান

শাসক নয়, সেবক হতে হবে: সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনগণের সেবায় কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনপ্রশাসনকে বিগত ১৭ বছরের রাজনীতিকরণের ধারা থেকে বের করে এনে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলতে হবে।

রোববার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্রের অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই সরকারি কর্মকর্তারা নিজেদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচিত সরকারের নীতিমালা ও জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়নের পাশাপাশি প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় দেশের তথ্য ও পরিসংখ্যান ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে আরও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি কৃষি, রেমিট্যান্স, কারিগরি শিক্ষা এবং পরিবার পরিকল্পনা খাতে সরকারের অগ্রাধিকারমূলক পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি

শাসক নয়, সেবক হতে হবে: সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ০৫:৪৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬