ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিলো সেনাবাহিনী ক্ষমতা দখলের স্বার্থে জোট বাঁধছে জামায়াত-আওয়ামী লীগ: রাশেদ খাঁন রবিবার সংসদ অভিমুখে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের পদযাত্রা এবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মামলার পেঁচে মমতা এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস চাঁদাবাজি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবার ফিরে এসেছে: গোলাম পরওয়ার রয়েল রিসোর্টে আমাকে হত্যার ষড়যন্ত্র সফল হয়নি: মামুনুল হক নেপালে ভয়াবহ দুর্যোগে মৃত বেড়ে ৬৭৫: নিখোঁজ ৩২০ বিদেশি; উদ্ধার ২৪৯৮ ‘চোখের সামনে গোটা গ্রাম উধাও’

ইরানি হামলায় নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১৬, আহত ৪৩০

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

এবার জর্ডানে শুক্রবার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় দুই মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন; নিখোঁজ রয়েছেন একজন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, চার মার্কিন সেনা সদস্যকে চিকিৎসার জন্য জর্ডানের হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল, পরে তাদের ছেড়ে দেওয়া হয়। অন্যরা যারা সামান্য আঘাত পেয়েছিলেন, তারা ডিউটিতে ফিরেছেন। মার্কিন সামরিক কর্মকর্তারা নিহতদের পরিচয় প্রকাশ করেননি, কিংবা ঘটনার পরিস্থিতি বা অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি।

সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশনায় শনিবার রাতে ইরানের বিরুদ্ধে আরেক দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে বলা হয়েছে, টানা অষ্টম রাতের এ হামলাগুলোর উদ্দেশ্য হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি দেওয়ার ক্ষেত্রে ইরানের `সক্ষমতা আরও কমানোবিবৃতিতে এও বলা হয়, হামলার লক্ষ্য হল ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) বাহিনীকেদ্রুত শাস্তি দেওয়া’, যারা জর্ডানে মার্কিন সেনা সদস্যদের ওপর হামলা চালিয়েছে। তবে হামলা নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি ওই বিবৃতিতে।

বিবিসি লিখেছে, ইরানের বন্দরগুলোতে ওয়াশিংটনের ফের অবরোধ আরোপ এবং তেহরানের হরমুজ প্রণালি বন্ধে ঘোষণার মধ্য দিয়ে নতুন করে সংঘাত শুরুর পর এ ঘটনা ঘটল। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে তা ভেঙে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি শনিবার গভীর রাতে এক বিবৃতিতে বলেন, “যুক্তরাষ্ট্রের বারবার চুক্তি লঙ্ঘন একটি মৌলিক সত্যকে উন্মোচিত করেছে, মার্কিন প্রেসিডেন্টের সইয়ের কোনো দাম নেই এবং তার কথায় বিশ্বাস করা যায় না।

যুদ্ধের শুরুতে তখনাকার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকে মুজতাবাকে জনসম্মুখে দেখা যায়নি। তিনি যুক্তরাষষ্ট্রের বিরুদ্ধেসংঘাত বাড়ানোরর চেষ্টার অভিযোগ তুলেছেন এবং বলেছেন, ইরানের কাছে যুক্তরাষ্ট্রের জন্যঅবিস্মরণীয় শিক্ষাঅপেক্ষা করছে। বিবিসি লিখেছে, এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিখোঁজ এক পাইলটকে মৃত ঘোষণার পর এ যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা ১৬ তে পৌঁছেছে। আহত হয়েছে ৪৩০ জন। সেন্টকম শনিবার এক বিবৃতিতে বলেছে, “জর্ডানে দুই মার্কিন সেনা সদস্য কর্তব্যরত অবস্থায় নিহত হয়েছেন, যখন মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং সহযোগী বাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছিল। আরো একজন সেনা সদস্য বর্তমানে নিখোঁজ রয়েছেন।

তবে পরিবারের প্রতি সম্মান জানিয়ে সেন্টকম নিহতদের পরিচয়সহ অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করবে না, যতক্ষণ না তাদের নিকটাত্মীয়দের জানানোর ২৪ ঘণ্টা পার হচ্ছে। মৃত্যুর ঘোষণার প্রতিক্রিয়ায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্স পোস্টে লিখেছেন, “বিদায়, বীরেরা। তাদের আত্মত্যাগ আমাদের মনোবলকে আরও দৃঢ় করেছে।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, শনিবার ভোরে তারা জর্ডানের আলআজরাক ঘাঁটিতে অন্তত দুটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার বিশ্বব্যাপী, বিশেষ করে পশ্চিম এশিয়ায় থাকা আমেরিকানদেরঅতিরিক্ত সতর্কতাঅবলম্বনের পরামর্শ দিয়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী

ইরানি হামলায় নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১৬, আহত ৪৩০

আপডেট সময় ১২:০০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬